‘আজ আমি যেখানে আছি, সবটা নাটকের মঞ্চের জন্য!’ দীর্ঘ ১৮ বছর পর থিয়েটার জগতে ফিরলেন অভিনেত্রী সোমা ব্যানার্জি!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সোমা ব্যানার্জি (Soma Banerjee)। এক দুই বছর নয় কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। অভিনয়ের হাতে খড়ি থিয়েটার মঞ্চ থেকে। তারপর একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। এক আকাশের নিচে থেকে শুরু করে কেয়া পাতার নৌকো, পুন্যি পুকুর, রাখি বন্ধন, ইচ্ছে পুতুল, মিলি, ইন্দ্রানী একের পর এক ধারাবাহিক অভিনয় করেছেন। কখনো তিনি মা আবার কখনো শাশুড়ি চরিত্রে ধরা দিয়েছেন। এছাড়াও জন্মভূমি, পরী, মা, ভজগোবিন্দ, অপরাজিতা অপু, উমা সহ একাধিক ধারাবাহিকের চরিত্রগুলোতে দর্শক তাঁকে মনে রাখবে চিরকাল।

তার অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে পর্দায়। দর্শক যেকোনো চরিত্রে তাকে খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে। একইসঙ্গে বড় পর্দাতেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এত বছরের অভিনয় জীবনে এবারে মনের মত চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন অভিনেত্রী। যেহেতু তার শুরুটা হয়েছিল থিয়েটার মঞ্চ থেকে তাই বরাবরই থিয়েটার মঞ্চে ফিরে যাওয়ার ইচ্ছা ছিল অভিনেত্রীর। তবে ধারাবাহিক জগতে কাজ করতে গিয়ে অন্যদিকে সময় দিতে পারছিলেন না অভিনেত্রী। বিশেষ করে বর্তমানে তো দুটি ধারাবাহিকে অভিনয় করছে তিনি। জি বাংলা দাদামণি মিত্তির বাড়ি।

কিন্তু এর মধ্যেই নিজের মনের ইচ্ছে, দীর্ঘ ১৮ বছর পর পূরণ করলেন অভিনেত্রী। অবশেষে মনের মত চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন সোমা। থিয়েটারের মঞ্চ থেকেই অভিনয় যাত্রা শুরু অভিনেত্রীর। মাঝে ধারাবাহিকের কাজের কারণে দীর্ঘ কয়েকবছর মঞ্চ থেকে দূরে ছিলেন। এবারে আবারো দীর্ঘ ১৮ বছর পরে আবারও নাটকের মঞ্চে ফিরছেন অভিনেত্রী। অনেকদিন ধরেই ভাবছিলেন নাটকের মঞ্চে ফিরবেন এ বার সেই দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে চলেছে তাঁর। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মিত্তির বাড়ি ও দাদামণি ধারাবাহিকে অভিনয় করতে কিন্তু এর মাঝেও নাট্যমঞ্চে ফিরেছেন অভিনেত্রী।

১৫ অগস্ট বাংলা আকাদেমিতে দুপুর ৩ টে আর সন্ধে ৬টায় ডবল শো সোমার। ‘সুন্দরম’-এর নতুন প্রযোজনা ‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘যখনই সিরিয়াল বা সিনেমায় কোনও একটা পারফর্ম্যান্স করতাম, খালি মনে হতো এটা যদি নাটকের মঞ্চে হয়, তা হলে কী ভালোই না হতো। অন্য কী ভাবে করতে পারতাম বার বার ভাবতে থাকি। আমি যেহেতু খুব থিয়েটার দেখতে যাই। তাই ভীষণ মিস করতাম। আদৌ কখনও ওই জায়গায় আবারও ফিরে যেতে পারব কি না মনে প্রশ্ন জাগত। আপাতত সেই স্বপ্নপূরণ হতে চলেছে।’ তিনি আরও বলেন, ‘আজ আমি যেখানে আছি, সবটা নাটকের মঞ্চের জন্য। তাই এই মাধ্যমের গুরুত্ব আমার কাছে অপরিসীম।’

আরও পড়ুনঃ হৃতিকের সন্তানের মা হচ্ছেন করিনা? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

থিয়েটার মঞ্চে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন অভিনেত্রী। বহু বছর পর তার এই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। ধারাবাহিক থেকে সবাই বার করে অবশেষে সুযোগ এলো অভিনেত্রীর কাছে।