বাংলা চলচ্চিত্র জগতের একটি অন্যতম জনপ্রিয় মুখ হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মতন সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী খুব কমই রয়েছেন। নিজের অভিনয় ক্যারিয়ারে সফল এই নায়িকা। সম্প্রতি জিতু কমলের সঙ্গে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সম্পর্ক নিয়ে নানান কাটাছেঁড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘বাবুসোনা’ কো-স্টারের বিয়ে ভাঙার জন্য অনেকেই কাঠগড়ায় তুলেছেন শ্রাবন্তীকে (Srabanti Chatterjee)। যদিও সেই গুজব উড়িয়েছেন খোদ জিতুর বিচ্ছিন্না স্ত্রী নবনীতা।
তাকে দেখলে বোঝার উপায় নেই যে তার বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়ে অভিনেত্রী, তবুও শ্রাবন্তীর রূপের আগুনে পুড়ছে নেটপাড়া। তাকে এক পলক দেখতে সব সময় ব্যস্ত হয়ে থাকেন দর্শকরা। এই শনিবার হলুদ রঙা বি’কি’নি’তে ছবি দিলেন এই টলি সুন্দরী। কাঁধ থেকে খুলে পড়েছে কালো-সাদা শ্রাগ। তাকে দেখে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়।
শ্রাবন্তীর বি’কি’নি লুকে ঘায়েল তাঁর বান্ধবীরা। তার রূপে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন একাধিক দর্শক তথা অভিনেত্রীরাও। শুভশ্রী লেখেন- ‘ভীষণ হ’ট’, মিমির মন্তব্য ‘মামনি…’, সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি। সৌমিতৃষা কুণ্ডু লেখেন- ‘ইনস্টা তো জ্বলে গেল আজ’। মৌনি রায় আগুন জ্বলা স্টারের ইমোজি জুড়ে দেন মন্তব্য বাক্সে।
শ্রাবন্তীর ছবি দেখে অনেকে অবশ্য কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ লিখেছেন- বুড়ো বয়সের ভীমরতি, অনেকে আবার লিখেছেন- চার নম্বর বিয়ের জন্য পাত্র খুঁজছে দিদি। তবে ট্রোলারদের কোনওদিন পাত্তা দেন শ্রাবন্তী। ট্রোল নিয়ে ব্যঙ্গাত্মক সুরে শ্রাবন্তী জানান, তিনি ট্রোলারদের রোজগারের উপায়। তাঁর বক্তব্য, ‘আমাকে ট্রোল করে যদি কারুর দু পয়সা রোজগার হয় তাতে কোনো অসুবিধা নেই’।
তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এক ছেলের মা। ১৭ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দেন শ্রাবন্তী। অর্থাৎ এই বছর তার ছেলের বয়স ২১। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের একমাত্র ছেলে অভিমন্যু তথা ঝিনুক। রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ছেলের সম্পূর্ণ দায়িত্ব পালন করেন মা শ্রাবন্তী। ভাঙা বিয়ে নিয়ে যতই প্রশ্নের মুখে পড়ুন না কেন, বিতর্কের আঁচ ছেলের আগে লাগতে দেন না শ্রাবন্তী।
View this post on Instagram





