টলিউডের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ এই প্রত্যেকটি প্ল্যাটফর্মেই নিজের অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। ভজ গোবিন্দ থেকে শুরু করে তোমার খোলা হাওয়া সবেতেই তার অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের।
বাংলা টেলিভিশনের ক্ষেত্রে যেমন স্টার জলসা , জি বাংলা তেমনি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে হইচইতে বহু জনপ্রিয় হিট ওয়েব সিরিজ দর্শকরা দেখেছেন অভিনেত্রীকে। বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তিনি। তবে দীর্ঘ বেশ অনেকদিন হলো অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় মিস করছেন দর্শক। শেষবার অভিনেত্রীকে তোমার খোলা হাওয়া নামক একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল। ধারাবাহিকটি ২০২৩ এ শেষ সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়। তারপর দীর্ঘ দু’বছর কেটে গিয়েছে অভিনেত্রীকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি।

অভিনেত্রীর জন্য তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। এবার দর্শকদের সেই সকল অপেক্ষার অবসান ঘটলো। সকলের জন্যই রয়েছে দারুণ সুখবর। এবারে দীর্ঘ দুই বছর পর আবারও টিভির পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। দর্শকেরা অনেকেই জানেন জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে মহীয়সী নারী রানী ভবানীর গল্প।
জি বাংলায় আসন্ন সুরিন্দর ও জি প্রোডাকশন হাউজের যৌথ প্রযোজনা’য় নতুন ধারাবাহিক ‘রাণী ভবানী’ তেই ভবানী’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে। আগামী জুন মাস থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে টিভির পর্দায়। ধারাবাহিকের অন্যান্য চরিত্র কাদের দেখা যাবে সেটা এখনো জানা যায়নি। তবে রানী ভবানীর চরিত্রটির হাত ধরে বহু বছর পর ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
আরও পড়ুনঃ ৮১ বছর বয়সেও চুটিয়ে সাহিত্যচর্চা! নিজের লেখা কবিতায় ভক্তদের বেঁধে রেখেছেন বর্ষীয়ান অভিনেতা নিমাই ঘোষ!
আর এই খবর জানতে পারার পর দর্শকেরা প্রত্যেকেই ভীষণ খুশি। অভিনেত্রীকে এত বছর পর আবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে তা নিয়ে ভীষণই আগ্রহী হয়ে রয়েছেন প্রত্যেকে। কবে থেকে ধারাবাহিক শুরু হবে কবে তারা নিজেদের প্রিয় অভিনেত্রীকে এই ধরনের একটি চরিত্রে দেখতে পাবে সেই নিয়ে ভীষণ উৎসাহী হয়ে রয়েছেন প্রত্যেকে। উল্লেখ্য এই ধরনের চরিত্র স্বস্তিকার কাছেও একেবারে নতুন। এর আগে কখনোই এ ধরনের কোন চরিত্রে অভিনয় করেনি স্বস্তিকা। তাই তিনিও ভীষণ আগ্রহী এই চরিত্রে নিজেকে দেখার জন্য।





