‘ওর জন্য আমার…’ পরম-পিয়ার বিয়ের পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!

টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় স্বস্তিকা পরমব্রতর (Parambrata Chatterjee) সম্পর্কের কথা। আগাগোড়া ভালো বন্ধু থেকে পরে সম্পর্কে জড়ান তাঁরা। কিন্তু সেই সম্পর্ক পরে টেকেনি। স্বস্তিকা-পরমের বিচ্ছেদ নিয়ে জলঘোলাও কম হয়নি। এদিকে বিচ্ছেদ হলেও তিক্ততা বাড়েনি দুজনের মধ্যে। এখনও প্রাক্তন পরমকে নিয়ে মনে সুখের স্মৃতি বেঁধে রেখেছেন স্বস্তিকা।

টলিউডের ব্যস্ততম অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কাজের সুত্রে মুম্বাইতেও পা রেখেছেন অভিনেত্রী। অভিনয়, কেরিয়ার, মেয়েকে নিয়ে বিশেষ ব্যস্ত তিনি। অন্যদিকে পরমও মুভ অন করে গিয়েছেন জীবনে। অভিনয় পরিচালনা, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত তিনিও। এসবের মধ্যেই উঁকি দেয় অতীত জীবনের টুকরো স্মৃতি। পরমের প্রাক্তন স্বস্তিকা যা এখনও বলতে দ্বিধা করেন না।

Anupam Ray, Gossip, Parambrata Chatterjee, ParamPiya Wedding, Piya Chakraborty, Tollywood, অনুপম রায়, গসিপ, টলিউড, পরমপিয়া, পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত। সংগীতশিল্পী অনুপম রায়ের স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা। পিয়াকে বিয়ের পর থেকেই ‘বউ চোর’ জুটেছে পরমব্রতর। সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট জলখোলা হলেও প্রাক্তন প্রেমিক পরমকে নিয়ে বিশেষ মুখ খোলেনি অভিনেত্রী স্বস্তিকা। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে মূলত পরমের সাথে তার সম্পর্ক নিয়েই স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনেত্রী জানান পরমব্রত তাকে অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছে। পরমের সাথে সম্পর্কে থাকাকালীন বেশ কিছু ভালো সিনেমা তারা একসঙ্গে দেখেছিলেন। যা পরবর্তীতে অভিনেত্রী ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। নিজেকে ভেঙে গড়ে আরো শক্তপোক্ত অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন স্বস্তিকা।

আরও পড়ুনঃ নিজের জন্মদাত্রী মাকে খাবার খোঁটা দিলো পরাগ, জেলের প্রত্যেকের মন জয় করে নিল শিমুল!

অভিনেত্রী জানান, তারও পরমব্রত সম্পর্কটা টিকিনি যদিও বাস্তব জীবনে বর্তমানে তারা দুজনেই সুখী। তাই বিচ্ছেদ হয়েছে বলে খারাপ স্মৃতিগুলোই বা কেন মনে রাখবেন! বদলে বন্ধু পরমব্রতর বিষয়ে ভালো কথাই সকলের সামনে আনতে চান অভিনেত্রী। সাক্ষাৎকারের পর স্পষ্ট যে যার জীবনে ভবন করলেও একটা সময় যথেষ্ট ভালো বন্ধু ছিলেন স্বস্তিকা ও পরমব্রত। আর সেই বন্ধুদের মর্যাদা এখনো রেখে চলেন অভিনেত্রী।