চলতি বছর গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল (Sweta-Rubel)। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেলো অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। আর রুবেল (Rubel Das) পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি।
বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা গিয়েছে। এদিন রুবেল শ্বেতার সিঁথিতে সিঁদুর দেওয়ার পাশাপাশি শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন। এই বিয়েতে কন্যাদানের রীতি হয়নি।

বিয়ে দিন শ্বেতা একেবারে সাবেকি বাঙালি কনের লুকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। পরনে লাল বেনারসি, লাল ব্লাউজ, মাথায় লাল রঙের চেলী, কপালে চন্দনের কলকা, সোনার গয়নায় নিজেকে মুড়িয়ে দিয়েছিলেন শ্বেতা। কিন্তু এবারে সে তার বিয়ের সেই ব্লাউজ নিয়েই ঘটে গেছে বিরাট ঘটনা। বেনারসির কাজের সঙ্গে মিলিয়ে বেশ নানা কারুকাজ করা। অনেক শখ করে বিয়ের ব্লাউজ় তৈরি করিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তাঁর আশীর্বাদের লুক থেকে রিসেপশন, সবটার দায়িত্ব ছিল স্টাইলিস্ট রুদ্র সাহার কাঁধে।
নায়িকার ইচ্ছা অনুযায়ী শিলিগুড়ির এক ডিজ়াইনার ভিকির থেকে ব্লাউজ়টি তৈরি করান অভিনেত্রীর স্টাইলিস্ট রুদ্র। শ্বেতার বিয়ের সেই লুক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রীর সেই লুক পছন্দ হয়েছিল সবার। সমাজমাধ্যমের পাতায় বিভিন্ন জায়গায় ঘুরছে নায়িকার লুক। এখানেই হয়েছে যত ‘ঝামেলা’। আসলে যে এই ব্লাউজ়টি তৈরি করেছেন তার কথা কেউ জানতেই পারছেন না৷ কলকাতার একটি বুটিক অভিনেত্রীর ছবি ব্যবহার করে এমন ভাবে প্রচার চালাচ্ছে যে অনেকে ধরেই নিয়েছেন, শ্বেতা তাঁর বিয়ে ব্লাউজ় তৈরি করিয়েছেন কলকাতার ওই বুটিক থেকে। সে কথা কানে যেতেই বেজায় চটেছেন নায়িকা।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি!
ভুল ধারণা ভাঙাতে ফেসবুকে পোস্ট করেছেন শ্বেতা। অভিনেত্রী বলেছেন, ‘‘অনুমতি না নিয়ে এ ভাবে আমার ছবি ব্যবহার করা খুবই অনুচিত। আগামী দিনেও যদি এমন কিছু করেন, তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হব।’’





