পরনে বেনারসি, গা ভর্তি গয়না! মায়ের অমতেই এবার বিয়ের পিঁড়িতে অহনা দত্ত!

খুব কম বয়সেই সাফল্য এবং পরিচিতি এসেছে অহনা দত্তর (Ahona Dutta) কাছে। পথ চলা শুরু হয়েছিল নাচের রিয়ালিটি শো থেকে। তারপরই তিনি সুযোগ পান অভিনয়ের। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) বদলে দেয় অহনার ভাগ্য। মিশকা ছাড়া অনুরাগের ছোঁয়া যেন নুন ছাড়া তরকারি। গোটা বাংলার মানুষের কাছে ভালোবাসা পেয়েছে এই ধারাবাহিকটি। টিআরপিতেও বেশ কয়েকবার টপার হয়েছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকটির হাত ধরেই ঘরে ঘরে মানুষের কাছে পরিচিতি পান ১৯ বছরের মেয়েটিও। সঙ্গে এই ধারাবাহিক তাঁর সঙ্গে পরিচয় করান, তাঁর মনের মানুষকেও।

অভিনেত্রীর প্রেমিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রুপটান শিল্পী দীপঙ্কর দে। সিরিয়ালে কাজের সূত্রেই আলাপ দুজনের। মেকআপ করতে করতেই প্রেমে পড়েছেন একে-অপরের। বর্তমানে একসঙ্গেই থাকেন তাঁরা দক্ষিণ কলকাতায়। সম্পর্কের বয়স ১ বছরের বেশি। তবে দীপঙ্করের সঙ্গে সম্পর্কের কারণে কম সমস্যা আসেনি ১৯ বছরের অহনার জীবনে। মেকআপ আর্টিস্টের সঙ্গে সম্পর্কে আসায়, মেয়ের উপর রেগেছেন মা! অভিনেত্রীর সঙ্গে দীপঙ্করের বয়সের ব্যবধানের কারণেই সম্পর্কে ঘোর আপত্তি জানান তিনি।

ahona Dutta, Anurager chhowa, Bengali actress, Bengali serial, Entertainment, Tollywood, অনুরাগের ছোঁয়া, অহনা দত্ত, টলিউড, বাংলা ধারাবাহিক, বাঙালি নায়িকা, বিনোদন

 

জানা গেছে স্বামীর সঙ্গে ডিভোর্সের পর অহনাকে একাই বড় করেছিলেন চাঁদনী। ডান্স বাংলা ডান্সেও মেয়ের সঙ্গে পারফর্ম করেছিলেন তিনি। তবে এখন আর যোগাযোগ নেই মা-মেয়ের। নেটপাড়াও কম ট্রোল করেনি, দীপঙ্করের সঙ্গে প্রেম নিয়ে। অহনার সঙ্গে সম্পর্কে আসার আগে বিয়ে করেছিলেন দীপঙ্কর। যদিও তা সুখের হয়নি। এই নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলেছিলেন চাঁদনী। যদিও অভিনেত্রীও স্পষ্ট জানিয়েছিলেন তিনি কারুর সংসার ভাঙেননি। কারণ দীপঙ্করের জীবনে তিনি আসার অনেক আগে ছাড়াছাড়ি হয়েছিল দীপঙ্কর আর তাঁর প্রাক্তন স্ত্রীর।

বিয়ের পিঁড়িতে বসছেন অহনা দত্ত?

দীপঙ্করের সঙ্গে একটি ফ্ল্যাটও কিনেছেন অহনা। সেখানেই আপাতত সুখের ঘর পেতেছেন অহনা। শ্বশুরবাড়ির সঙ্গেও দারুণ সম্পর্ক তার। ২১ তম জন্মদিনে মাকে ছাড়াও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কেক কেটেছেন অহনা। মে মাসে প্রেমিকের সঙ্গে দিঘার সমুদ্র সৈকতে ঘুরে এসেছেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন অহনা। এবার কি তবে সেই জল্পনাই সত্যি হল? বিয়ের পিঁড়িতে বসলেন অহনা।

আরও পড়ুন: ভেঙেছে সম্পর্ক! আলাদা হয়েছে পথ! টলিপাড়ার কোন তারকারা ইতি টেনেছেন সম্পর্কে?

কোন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী অহনা দত্ত?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে লাল শাড়ি, গা ভর্তি গয়না, মাথায় বিয়ের মুকুট, কপালে চন্দনের নকশা। ছবি দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসলেন সূর্যর প্রেয়সী মিশকা থুড়ি অহনা? না জানা গেছে বিয়ের নয়, নিছক ফটোশুটের ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিটি দেখে মিষ্টি মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। আবার অনেকেরই মত, বিয়ের আগে কনের সাজে অভিনেত্রীকে কেমন লাগছে সেটাই দেখছেন অভিনেত্রী।