‘অ’ন্তর্বাস পরা নিয়ে সকলের সামনে যা নয় তাই বলেছিলেন!’- কাঠগড়ায় সন্ধ্যা রায়! ঘটনার বহু বছর পর বিস্ফোরক অনামিকা সাহা!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনামিকা সাহা (Anamika Saha)। বর্ষীয়ান অভিনেত্রীকে আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দেখছি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মন যেতে নিয়েছেন বারবার। বেশিরভাগ সময় অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রেই দেখে এসেছেন দর্শক। নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতেছেন অভিনেত্রী।

এখন অভিনেত্রীর বয়স হয়েছে। তবুও অভিনয় তার সঙ্গ ছাড়েনি। ধারাবাহিক জগতেও তাকে দেখা গেছে। বিভিন্ন ধারাবাহিকে ঠাকুমা, দিদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনয়কে যেহেতু একেবারে অল্প বয়স থেকেই কাছে টেনে নিয়েছেন তাই অভিনয় ছাড়া পুরনো দিনের অভিনেতা অভিনেত্রীরা এক মুহূর্ত থাকতে পারে না। পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কিন্তু একেবারে খাঁটি ভালো মানুষ অনামিকা। তবে এই ভালো মানুষ অভিনেত্রীকেও আরেক অভিনেত্রীর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।

একসময় পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন আরেক অভিনেত্রী সন্ধ্যা রায়। অভিনেত্রীর ছবি মানেই সুপারহিট। অভিনয় এবং নিজের ব্যবহার দুয়ের মাধ্যমেই বরাবর দর্শকদের মন জিতে এসেছেন অভিনেত্রী। তাকে নিয়ে কখনোই সেরকম ভাবে কোন সমালোচনা হয়নি। তবে এবারে সন্ধ্যা রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী অনামিকা সাহা।

অনামিকা বলছেন, ‘খেলার পুতুল’ ছবির সময় সন্ধ্যা রায় তাকে ডেকে বলেছিলেন ‘একি! তুমি ব্রা পরোনি’ এই শুনে সবার সামনে খানিক লজ্জায় পড়ে গেছিলেন অভিনেত্রী। সেইবার সন্ধ্যা রায়ের সম্মুখীন হয় খানিক অপ্রস্তুতেই পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত অনামিকা দেবী জানান, সেই সময় অন্তর্বাসের যদি ফিতেও দেখা যেত সেটাই খুবই লজ্জার ছিল। এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “আর এখন ব্রা’টা দিয়েই তার ওপরে শাড়ি পরে মেয়েরা খালি রাস্তায় বেরোয়”।

বর্তমানে অনামিকাকে বিভিন্ন ধারাবাহিকে মা, শাশুড়ি, ঠাকুমার চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও সন্ধ্যা রায় নিজেকে অভিনয় জীবন থেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়ে গেছে। দীর্ঘ বেশ কয় বছর হলো অভিনেত্রীকে আর দেখা যায় না অভিনয় জগতে।