‘অঙ্কুশের দিকে কুনজর দিবি না!’ অঙ্কুশের সঙ্গে মাখামাখি! শুভশ্রীর ওপর ক্ষুব্ধ ঐন্দ্রিলা সেন!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেম নতুন কিছু নয়। এইরকম নানান ঘটনা ঘটে আসছে কয়েক বছর আগে থেকেই। সেরকমই টলিউডের (Tollywood) একটি জনপ্রিয় জুটি হল অঙ্কুশ ঐন্দ্রিলার (Ankush-Oindrila) জুটি। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুজনে। একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন তারা। নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেনি অঙ্কুশ (Ankush Hazra) বা ঐন্দ্রিলা (Oindrila Sen) কেউ। তাদের প্রেমের সম্পর্ক বহুদিনের কিন্তু বিয়েটা কবে তাই নিয়ে দর্শকমহলে একাধিক প্রশ্ন ওঠে মাঝেমধ্যে।

ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ঐন্দ্রিলার আলাপ হয় অঙ্কুশের সঙ্গে। অঙ্কুশ ইন্ডাস্ট্রিতে অনেক পরে আসলেও তার সঙ্গে ঐন্দ্রিলার কেমিস্ট্রি কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যেই। দীর্ঘ ১৩ বছর ধরে একে অপরের সঙ্গে সাক্ষাৎকারে বহুবার তাদের খুনসুঁটি মাখা প্রেম ধরা পড়েছে। তবে এবার এই তৃতীয় ব্যক্তির কারণে মুখোশ ঐন্দ্রিলার মধ্যে শুধু নতুন ঝামেলা।

আমরা প্রত্যেকেই বহুবার অঙ্কুশ এবং শুভশ্রীকে খুনসুঁটি করতে দেখতে পেয়েছে। ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে দুজনে বেশ ভালো বন্ধু। এছাড়াও বর্তমানে ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে পাশাপাশি রয়েছে অঙ্কুশ এবং শুভশ্রী। সেখানেই নানান রকম ভাবে শুভশ্রীর সাথে খুনসুঁটি করতে দেখা যায় অঙ্কুশকে। তবে এবারে শুভশ্রীকে অঙ্কুশের থেকে দূরে সরে থাকতে বললেন ঐন্দ্রিলা। শুভশ্রী কে দিলেন কড়া বার্তা।

এর আগেও তৃতীয় ব্যক্তিকে নিয়ে অঙ্কুশ ঐন্দ্রিলার মধ্যে ঝামেলা হয়েছে। তবে এবারে শুভশ্রীকে নিয়ে যে এমন একটা বিশ্রী ঘটনা ঘটবে সেটা কিভাবে কল্পনা করতে পারেনি। অঙ্কুশ বরাবর তার সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে খুনসুঁটি করেন। যেটা ঐন্দ্রিলা সবসময় পছন্দ করেন না। আর এই ঘটনা সামনে আস্তে অনেকেই ঐন্দ্রিলাকে দোষ দিয়েছেন। প্রত্যেকের দাবি অঙ্কুশ এবং শুভশ্রী খুবই ভালো বন্ধু তাদের মধ্যে অন্য কিছু আছে বলে তারা মনে করেন না তাই ঐন্দ্রিলার এই বাড়াবাড়িটা বন্ধ করা উচিত।

বর্তমানে শুভশ্রী বিবাহিত। পরিচালক রাজ চক্রবর্তী এবং তার দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তার। সংসারের পাশাপাশি কর্মজীবনেও মনোযোগের সাথে কাজ করছেন। তাই অঙ্কুশের সঙ্গে ঐন্দ্রিলার শুভশ্রীকে নিয়ে এই মিথ্যে সন্দেহ সত্যি যুক্তিহীন মনে করছেন অনেকে।