ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেম নতুন কিছু নয়। এইরকম নানান ঘটনা ঘটে আসছে কয়েক বছর আগে থেকেই। সেরকমই টলিউডের একটি জনপ্রিয় জুটি হল অঙ্কুশ ঐন্দ্রিলার (Ankush-Oindrila) জুটি। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুজনে। একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন তারা। নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেনি অঙ্কুশ (Ankush Hazra) বা ঐন্দ্রিলা (Oindrila Sen) কেউ। তাদের প্রেমের সম্পর্ক বহুদিনের কিন্তু বিয়েটা কবে তাই নিয়ে দর্শকমহলে একাধিক প্রশ্ন ওঠে মাঝেমধ্যে।
ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ঐন্দ্রিলার আলাপ হয় অঙ্কুশের সঙ্গে। অঙ্কুশ ইন্ডাস্ট্রিতে অনেক পরে আসলেও তার সঙ্গে ঐন্দ্রিলার কেমিস্ট্রি কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যেই। দীর্ঘ ১৩ বছর ধরে একে অপরের সঙ্গে সাক্ষাৎকারে বহুবার তাদের খুনসুঁটি মাখা প্রেম ধরা পড়েছে। অঙ্কুশ ঐন্দ্রিলার ভক্তরা কিন্তু অধীর আগ্রহে সেই দিনটার জন্যই অপেক্ষা করছেন যেই দিনটা দুজনকে একসঙ্গে ছাদনা তলায় দেখবেন তারা।

আর এসবের মধ্যে অঙ্কুশ ঐন্দ্রিলা ভক্তদের দিলেন দারুণ সুখবর। সম্প্রতি ঐন্দ্রিলা নিজেই তার সোশ্যাল মিডিয়া একাউন্ট এ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে জোর কদমে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে জনপ্রিয় জুটি। ভিডিওতে দেখা যাচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলা একসঙ্গে দুজনমিলে একজন জনপ্রিয় ডিজাইনের কাছে বিয়ের শাড়ি পাঞ্জাবি কিনতে গিয়েছে।
অঙ্কুশ ঐন্দ্রিলা একেক করে নিজেদের পছন্দ মতন শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি সব পছন্দ করছে। তবে অভিনেত্রীর ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে ওই জনপ্রিয় ডিজাইনারের বেশ পরিচিত দুজনে। আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় রয়েছে। কিন্তু অঙ্কুয়েন জেলার বিয়ের ডেট এখনো জানা যায়নি। ভিডিওতে দুজনের কবে বিয়ে হচ্ছে সেই তারিখ এখনো পাকাপাকি ভাবে জানাইনি।
আরও পড়ুনঃ “আমি ওনার বিরাট ফ্যান তবে ওনার প্রতি অনেক ব্যথাও আছে”, অনির্বাণ চক্রবর্তী সমন্ধে একি বলেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
গত ১৩ বছর ধরে টানা চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। তাদের খুনসুটি মাখা প্রেম দেখতে প্রত্যেকে ভীষণ ভালোবাসেন। কিন্তু ভক্তরা এবার তাদেরকে বর কনের সাজে দেখতে চান। কবে যে ভক্তদের এই মনের ইচ্ছে পূরণ হবে সেটাই দেখার অপেক্ষা। তবে খুব শীঘ্রই যে সুখবর আসতে চলেছে সেটা বেশ ভালই বোঝা যাচ্ছে।





