রাস্তার জমা জলে নেমে একেবারে বাচ্চা মেয়ের মতো মজা করলেন আরাত্রিকা, ভিডিও দেখে মন ভরে গেল নেটপাড়ার!

‘মিঠিঝোরা’ ধারাবাহিকের শ্যুটিং শেষ। এখন ছোটপর্দার প্রিয় মুখ আরাত্রিকা মাইতি ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়ের ছবির লক্ষ্মীপ্রিয়া চরিত্রে। অভিনয়ে পারদর্শিতা তো আছেই, কিন্তু তাঁর মধ্যে একটা নিখাদ শিশু সত্তাও যেন লুকিয়ে রয়েছে—আর এই বর্ষায় সেটা ফের একবার চোখে পড়ল।

কলকাতায় চলছে একটানা বৃষ্টি। শহরের অলিগলি যেন রীতিমতো ছোটখাটো নদী! ঠিক এমন পরিস্থিতিতে বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করলেন আরাত্রিকা। দেখা গেল, হলুদ ফ্রকে, খোলা চুলে একেবারে খুশি মনে জমা জলে পা ডুবিয়ে নেচে বেড়াচ্ছেন তিনি! ভিডিওতে মজা করে বলতেও শোনা গেল তাঁকে—“কী জল, সত্যি বাবা! পা দেখ, পা!”

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “বাড়ির সামনে নদী….” ব্যস, এই একটুকুই যেন মন ছুঁয়ে গেল নেটিজেনদের। মুহূর্তে ভাইরাল ভিডিও। কেউ লিখলেন—“নৌকা নিয়ে যাবো নাকি, এত জল!” আবার কেউ বললেন, “নদী না ডোবা বলা যেতে পারে।” তবে সবচেয়ে বেশি মন ছুঁয়েছে যে মন্তব্যটা, তা হল—“তোমাকে একেবারে বাচ্চা মেয়ের মতো লাগছে এই ভিডিওতে!”

আর একজন তো ‘মিঠিঝোরা’-র প্রসঙ্গ তুলে লিখলেন, “রাইয়ের পাশে অনির্বান থাকলে আরও ভালো লাগত!”

আরও পড়ুনঃ কৌশাম্বির জন্মদিনে আদৃতের চমক! “পর্দার দিদি” এখন বাস্তব জীবনের সঙ্গিনী, পাশে সদ্য পরিবারে আসা খুদেও

তারকাখ্যাতি, গ্ল্যামার—সব কিছুর বাইরে এই এক টুকরো সরল আনন্দই যেন সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠল আরাত্রিকার। আর এটাই তো আসল—মনটা বাচ্চা রাখলেই তো জীবন এত সুন্দর লাগে, তাই না?