রাস্তার মাঝে হঠাৎ এক ভক্তের উপর ক্ষো’ভে ফেটে পড়লেন অরিজিৎ! আসল কারণটা কী?

বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং (Arijit Singh)। শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তাঁর খ্যাতি, নিজের প্রতিভা ও যোগ্যতার জোরে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন গায়ক তিনি। তার গান কখনও হাসিয়েছে আবার কখনও কাঁদিয়েছে বাঙালি দর্শকদের। তবে একজন জনপ্রিয় সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি অরিজিৎ সিং সকলের মাঝে জনপ্রিয় তার ব্যবহারের জন্য। তার নম্র, ভদ্র, কোমল স্বভাবের প্রশংসায় সারাদিন পঞ্চমুখ থাকেন গোটা দেশবাসী।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ বর্তমানে কর্মসূত্রে থাকেন মুম্বইয়ে। অনুষ্ঠানের জন্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। গত কয়েক বছরে নিজের মেধা ও পরিশ্রমের সৌজন্যে খ্যাতির শিখরে পৌঁছেছেন তিনি। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও। সাধারণত অনুরাগীরা তাঁকে ঘিরে ধরলে তাঁদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন তিনি। সই থেকে নিজস্বী, তাঁদের সব আবদার ধৈর্য ধরে মেটান অরিজিৎ।

ঘনিষ্ট মহলেও দাবি মুখে ‘রা’ কাটেন না অরিজিৎ। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে অরিজিৎ সিংয়ের একটি ভিডিও। যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। একই রূপ অরিজিতের? কেন নেটিজেনদের ওপর বেজায় চটে গেলেন অরিজিৎ? যাকে তামাম দুনিয়া তকমা দিয়েছে দিলদরিয়ার সেই অরিজিৎই এরূপ আচরণ করলেন কেন?

কেন রেগে গেলেন অরিজিৎ সিং?

সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা গেছে গাড়ি করে গন্তব্যে যাচ্ছেন অরিজিৎ এবং তার পরিবার। কিন্তু মাঝরাস্তায় হঠাৎই গাড়ি দাঁড় করাতে বাধ্য হন গায়ক। গাড়ির মধ্যে থেকেই কাচ নামিয়ে অপর প্রান্তের ব্যক্তিকে বেশ কড়া শব্দে জিজ্ঞসা করেন, “কত বয়স তোমার?’ সেই ব্যক্তি উত্তর দেয় ২২ বছর। এরপরই রীতিমতো সেই ব্যক্তিকে বকুনি দিতে শুরু করেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। কিন্তু কেন এমন করলেন অরিজিৎ? জানা গেছে গাড়ি নিয়ে সেই যুবক পিছু নিয়েছিল অরিজিৎ সিংয়ের। এরপরই অরিজিতের দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার হর্ন দিচ্ছিলেন তিনি।

যুবককে কি বলেছেন অরিজিৎ সিং?

তবে যুবকের এহেন ব্যবহার একেবারে মেনে নেননি অরিজিৎ। জোর গলায় তিনি বলেন “তোমরা তো অ্যাডাল্ট?কতবার হর্ন বাজিয়েছে? আমার সঙ্গে দেখা করবে বলে তো বাকিদের অত্যাচার করছ।” ওই ভক্তের উদ্দেশে তিনি একরাশ বিরক্তি উগরে দিয়ে ফের বলেন, “বি তুলবে তো, তোলো তোলো। ছবির জন্যই তো এতকিছু করছিলে। ছবি তোলো, কিন্তু হর্নটা বাজিও না। যেতে দাও।” তবে এই বিষয়ে অরিজিত সিংকেই সমর্থন করেছেন নেটিজেনরা।