‘ব্রেকআপের পর আমার কোন কষ্ট হয়নি, কষ্টের কোন জায়গাই ছিল না।!’ অভিনেত্রী নন্দিনী দত্তের সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক ভাঙার পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী আরিয়ান ভৌমিক!

বর্তমান জেনারেশনের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। বড় পর্দা হোক বা টেলিভিশনের ছোট পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ে মাধ্যমে দর্শকের মন বারবার জিতে নিয়েছে আরিয়ান। খুব অল্প বয়সেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেতা। চলো পাল্টাই ছবির হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এর সাথে এই ছবি আজও দর্শকের মনে দাগ কেটে যায়।

বর্তমানে অভিনেতাকে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভিডিও বৌমাতে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে আবার টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেতা। বড় পর্দায় আমরা অভিনেতাকে সব সময় কাকাবাবু গল্পের ছবিতে সন্তু চরিত্রে দেখে এসেছি। প্রসেনজিতের সাথে আরিয়ানের সেই চরিত্র বারবার দর্শকের কাছে প্রশংসিত হয়েছে।

অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকেরা তো ভীষণ আগ্রহী থাকে। তেমনি আরিয়ানের জীবনের নানান ব্যক্তিগত ঘটনা নিয়েও দর্শক বেশ আগ্রহী। কিছুদিন আগেই আরিয়ানের নাম জড়িয়ে ছিল ঠাকুরপুকুর ঘটনায়।যেখানে ভিডিও বৌমা ধারাবাহিকের পরিচালক প্রযোজক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিলেন। বেশ কিছুজন সাধারণ মানুষ আহত হয় এবং মৃত্যু হয়েছে একজন বয়স্ক ভদ্রলোকের। ঐদিন নাকি ওই গাড়িতে আরিয়ান, স্যান্ডি সাহা, সহ আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋ ছিলেন।

আরিয়ান দীর্ঘ দিন ধরে জনপ্রিয় টেলিভিশনের অভিনেত্রী নন্দিনী দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। যাকে আমরা কিছুদিন আগেই স্টার জলসার দুই শালিক ধারাবাহিকে ঝিলিক চরিত্রে দেখেছি। সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা সেই সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন কিভাবে তাদের বিচ্ছেদ হলো, কেন তাদের এতদিনেন প্রেম ভেঙ্গে গেল সবকিছু।

প্রেম জীবন নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, ‘আমি দীর্ঘ সাড়ে তিন বছর অভিনেত্রী নন্দিনী দত্তর সাথে সম্পর্কে ছিলাম। তবে আমাদের বিচ্ছেদ পুরোপুরি দুই তরফের সিদ্ধান্ত নিয়েই হয়েছে। কিন্তু ব্রেকআপের পর আমার কোন কষ্ট হয়নি। আমি ভীষণ স্ট্রং, আমার বন্ধুরাও বলে আমার মনের জোর ভীষণ। তাই কষ্টের কোন জায়গায় ছিল না। অনেক কিছু মিল ছিল না আমাদের মধ্যে, তাই জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। তবে আমি ক্যাজুয়াল ডেটিং করতে পারি না। যেই রিলেশনে যাই সেটাতে খুব আমি সিরিয়াস থাকি। বর্তমান সময়ের ক্যাজুয়াল রিলেশন, সিচুয়েশনশিপ এর সাথে আমি নিজেকে মেলাতে পারি না।’ খোলাখুলি সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছেন আরিয়ান। আপনাদের কেমন লাগতো নন্দিনী আরিয়ানের জুটিকে?