বাংলাদেশ এবং বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও চর্চার কেন্দ্রে। সৌন্দর্য আর স্টাইলের সঙ্গে অভিনয়ের দক্ষতা মিলিয়ে তিনি প্রতিবারই দর্শকদের চমকে দেন। এবারও তার অন্যথা হল না। ইনস্টাগ্রামে নিজের এক নতুন ফটোশ্যুটের ঝলক শেয়ার করতেই শুরু হয়েছে আলোচনার ঝড়।
ছবিতে জয়ার লুক ছিল একেবারে ভিন্নস্বাদে ভরা। পাথরের কাজ করা উজ্জ্বল লাল রঙের ব্লাউজ এবং ধূসর জিন্সে তিনি যেন এক নতুন রূপে হাজির হলেন অনুরাগীদের সামনে। কপালে সিঁদুর টিপ, চুলের খোঁপায় লাল সাদা গোলাপ আর চোখে রোদচশমা—সব মিলিয়ে জয়ার স্টাইল ছিল নজরকাড়া। হাতে পাথরের চুড়ি এবং বালা তার লুককে আরও সম্পূর্ণ করেছে।
তার চেয়েও বেশি আকর্ষণ কাড়ল জয়ার হাতে থাকা টুকটুকে লাল আপেল। কখনও তা হাতে তুলে ধরে, কখনও মাথায় ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটে ছুঁইয়ে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন। প্রতিটি ফ্রেমে ছিল এক অন্যরকম সৌন্দর্য আর খেলাচ্ছলে করা অ্যাটিটিউড। ঠিক তখনই ক্যাপশনে জয়ার লেখা রহস্যময় কথাগুলো আরও আগ্রহ জাগায়।
জয়া লিখেছেন যে ইভ স্বর্গে নিষিদ্ধ ফল গ্রহণের সময় জানত স্বর্গের বাইরেও আরও সুখ রয়েছে। এই ইঙ্গিতপূর্ণ বাক্য সঙ্গে সঙ্গে সাড়া ফেলে দিয়েছে অনুরাগীদের মাঝে। কেউ বলছেন জয়া দারুণ সাহসী, কেউ বলছেন তার সৌন্দর্য আগুনের মতো ঝলসে দিচ্ছে। অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়ও প্রশংসা করে লিখেছেন জয়ার এই লুক খুবই স্টাইলিশ এবং মজাদার।
আরও পড়ুনঃ জি জলসার লড়াইয়ে আবারো পিছিয়ে পড়ল জি বাংলা! প্রথম পাঁচে জলসার রমরমা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
কাজের দিক থেকে জয়াকে সম্প্রতি দেখা গিয়েছিল ডিয়ার মা ছবিতে। এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আসছে অর্ধাঙ্গিনী ২। সেখানে জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। অনুরাগীরা ইতিমধ্যেই নতুন ছবির অপেক্ষায় রয়েছেন আর জয়া আবারও প্রমাণ করলেন তিনি প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে জানেন।





