টলিপাড়ায় আবারও নেমে এল শোকের আবহ। অভিনেতা রাহুলের মৃত্যুর দুঃখ কাটতে না কাটতেই এলো নতুন দুঃসংবাদ। প্রয়াত হলেন বাংলা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত।
এই খবর প্রথম সামনে আসে অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জির সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তাঁর পোস্টেই জানা যায়, অভিনয় জগতকে বিদায় জানিয়ে চিরতরে চলে গেছেন এই অভিজ্ঞ শিল্পী।
দীর্ঘ সময় ধরে বাংলা ধারাবাহিক এবং সিনেমায় কাজ করেছেন বিপ্লব দাশগুপ্ত। নানা চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। ছোট ছোট ভূমিকাতেও তিনি নিজস্ব ছাপ রেখে গিয়েছেন।
সহকর্মী থেকে অনুরাগী, সকলেই তাঁর প্রয়াণে শোকাহত। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শোকবার্তা ভেসে উঠছে। অনেকেই তাঁর সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরছেন।
আরও পড়ুনঃ অবশেষে সুস্থতার পথে সুদীপ! হাসপাতাল থেকে বাড়ি ফেরার সুখবর দিলেন স্ত্রী!
বাংলা বিনোদন জগতের জন্য এটি বড় ক্ষতি বলেই মনে করা হচ্ছে। তাঁর অভিনয় এবং কাজের স্মৃতি দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে দর্শকদের মনে।





