মালা দিয়ে স্ত’ন ঢাকার চেষ্টা, সাহসী ফটোশুটে ভাইরাল সোহিনী সরকার! ‘ নোংরামি বেড়ে যাচ্ছে’ কটাক্ষ নেটিজেনদের

টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী সোহিনী সরকার। বরাবরই অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ফটোশুটেও নিজের স্বতন্ত্রতা বজায় রাখেন। তবে এবার এক সাহসী ফটোশুট করে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন সোহিনী। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পরে রয়েছেন লাল রঙের একটি লেহেঙ্গা। তবে উপরের অংশে কোনও পোশাক নেই—বক্ষবিভাজিকা ঢেকে রেখেছেন গলার একগুচ্ছ মালা দিয়ে। হাতে মেহেন্দি, চুলে বেণী, তাতে ফুলের সাজ—সব মিলিয়ে যেন কোনও আধ্যাত্মিক রূপেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

ভিডিওটি পোস্ট হওয়ার পরই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই প্রশংসা করেছেন সোহিনীর সাহস ও নতুন রূপে নিজেকে উপস্থাপনের জন্য। তবে নেটিজেনদের এক বড় অংশ কিন্তু চটে গিয়েছেন এমন সাহসী লুকে।

কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষ:
– “আপনার হাতে কি কাজ নেই? এইসব অদ্ভুত সাজগোজ করছেন কেন?”
– “একেবারে শয়তানের দেবী লাগছে দেখতে।”
– “সবাই যখন দৌড়চ্ছে তখন আপনি বা পিছিয়ে থাকবেন কেন?”
এমনকী কেউ কেউ আবার অভিযোগ করেছেন দক্ষিণী ছবির অনুকরণ করারও।

তবে সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় সোহিনী। কারণ এটা প্রথমবার নয়, এর আগেও তিনি নানা চরিত্র ও চেহারায় ধরা দিয়ে প্রমাণ করেছেন অভিনয় ও অভিব্যক্তির দুনিয়ায় তাঁর সাহসী পদক্ষেপ।

প্রসঙ্গত, ছোট পর্দা থেকে যাত্রা শুরু করলেও এখন তিনি মূলত অন্যধারার সিনেমা ও সিরিজে অভিনয়ের জন্য বেশি পরিচিত। ‘শ্রীকান্ত’, ‘মন্দার’ বা সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অথৈ’—সবখানেই তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

আরও পড়ুনঃ কলকাতায় এসেও রেহাই পেল না শুভলক্ষ্মী! শুভকে শেষ করতে পিসি ঠাম্মির বাড়িতে হাজির মোহনা!

সমালোচনা থাকবেই, তবে শিল্পীসত্তা নিয়ে নিরীক্ষা করাটাই তো একজন শিল্পীর পরিচয়, তাই না?