‘সাইয়ারা’ রিলিজ হওয়ার পর থেকে যেন ঝড় বয়ে যাচ্ছে সিনেমাপ্রেমীদের মধ্যে। সিনেমা শেষ হতেই কেউ কাঁদছেন, কেউ আবার এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে অজ্ঞান হয়ে যাচ্ছেন! সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে দর্শকদের কান্নার রিলস আর চোখ ভেজা প্রতিক্রিয়ায়। আর ঠিক সেই আবহেই কটাক্ষের মোক্ষম ছোঁয়া নিয়ে হাজির ইউটিউবার কিরণ দত্ত ওরফে The Bong Guy।
সম্প্রতি কিরণের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে কয়েদিদের পোশাকে—সাদা-কালো স্ট্রাইপ ড্রেস, মুখে কাঁচুমাচু ভাব, আর হাতজোড় করে বলছেন,
“আমি কি সত্যিই এত বড় অপরাধ করেছি যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে? আমি তো শুধু ‘সাইয়ারা’ দেখে কাঁদিনি!”
কি অবস্থা! এমন ভিডিও দেখে স্বাভাবিকভাবেই কেঁপে উঠেছেন তাঁর ভক্তরা। কেউ লিখছেন, “এটা সত্যি?” কেউ আবার বলছেন, “মজা করছ নিশ্চয়!”
কিরণ ভিডিওতেই খোলসা করে বলেন,
“এই ভিডিও বানানোর কোনও ইচ্ছা ছিল না, কিন্তু জেলে বসে বানাতে বাধ্য করা হচ্ছে! কাল রাতে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অথচ এখনো বুঝতেই পারছি না আমি কী দোষ করলাম!”
শেষমেশ যেটা জানা গেল, তাতে হাঁফ ছেড়ে বেঁচেছে সবাই—এটা নিছকই একটা ট্রোল ভিডিও, মজার ছলে বানানো।
আরও পড়ুনঃ ‘আমায় মেরে ফেলার হুমকি দিচ্ছে, ‘বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সহ্য করতাম, কিন্তু এবার আর নয়’ পরকীয়ায় রত স্বামী! ‘আর মিউচুয়াল ডিভোর্স নয়’ আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়
‘সাইয়ারা’ ঘিরে যে হাইপ চলছে, বিশেষ করে ‘Gen Z’দের মধ্যে, সেটাকেই হালকা রসিকতার ছাঁচে কটাক্ষ করেছেন কিরণ। ঠিক যেমনটা তিনি বরাবরই করে থাকেন—ব্যঙ্গ, হিউমার আর বাস্তবকে মিশিয়ে, মজার ভিডিও বানিয়ে মন জয় করেন হাজার হাজার দর্শকের।
তাঁর এই অভিনব ট্রোল ভিডিও দেখে অনেকেই হেসে লুটোপুটি খাচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, “বাহ! কী কনসেপ্ট!”
সো, ভয় পাওয়ার কিছু নেই। কিরণ দত্ত একদম ঠিক আছেন। শুধু একটু কান্না না করেই ভরপুর হাসি এনে দিলেন লাখো মানুষকে!





