এক গ্লাস ওয়াইন ঠোঁটে ছোঁয়ানো, লাল লিপস্টিক আর লাল নেলপলিশে রীতিমতো আগুন লাগালেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ছবিতে কখনও তাঁকে দেখা যাচ্ছে লাল হল্টার বডিকন ড্রেসে চেয়ারে বসে, খোলা পিঠে ছড়াচ্ছে রীতিমতো গ্ল্যামার—আর তা দেখেই নেটদুনিয়ায় যেন পারদ চড়ছে!
ছোটপর্দা থেকে যাত্রা শুরু করলেও এখন দেবচন্দ্রিমা ওয়েব সিরিজের দুনিয়াতেও বেশ পরিচিত মুখ। শুধু অভিনয় নয়, কনটেন্ট ক্রিয়েটার হিসেবেও নিজেকে তৈরি করে তুলেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম, ইউটিউব—সব জায়গাতেই রয়েছে ফলোয়ারদের উপচে পড়া ভিড়। বিশেষ করে তাঁর ডেইলি ভ্লগ কিন্তু অনেকে মিস করেন না!
সাম্প্রতিক ছবিগুলির পাশাপাশি দেবচন্দ্রিমা কিছুদিন আগেই থাইল্যান্ড ট্রিপ দিয়েও বেশ লাইমলাইটে এসেছিলেন। প্রেম করছেন কি না? প্রশ্নটা ঘোরাফেরা করছে অনেকদিন ধরেই। যদিও প্রকাশ্যে তিনি নিজেকে এখনো ‘সিঙ্গল’ বলেই দাবি করেন। সায়ন্ত মোদকের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। মাঝে ডেটিং অ্যাপে তাঁর নামে ভুয়ো প্রোফাইল নিয়েও চাপে পড়েছিলেন, তবে সেই সমস্যা এখন মিটে গেছে।
এদিকে অভিনয়ের বাইরেও এখন এক নতুন ভূমিকায় দেখা যাচ্ছে দেবচন্দ্রিমাকে। তিনি এবার শুরু করেছেন নিজের শাড়ির ব্যবসা! মায়ের নামে তাঁর ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ইন্দিরা’। নতুন এই জার্নির কথা ইনস্টাগ্রামে শেয়ার করে সকলের আশীর্বাদও চেয়ে নিয়েছেন।
আড়ও পড়ুনঃ স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন সব্যসাচীর দুই ছেলে, কিন্তু কেন? জানালেন মিঠু চক্রবর্তী নিজেই!
টলিপাড়ার অনেক তারকাই এখন ব্যবসা থেকে অভিনয়—সব দিক সামলাচ্ছেন। সেই তালিকায় এবার শক্তপোক্ত জায়গা করে নিলেন দেবচন্দ্রিমাও। আর অভিনয়ের দিক থেকে বলতেই হয়—তাঁর কেরিয়ার এখন তুঙ্গে। জনপ্রিয় সিরিয়াল, ওটিটি কনটেন্ট, এমনকি মুম্বইয়ে কাজ নিয়েও নাকি ব্যস্ত তিনি!
সব মিলিয়ে, দেবচন্দ্রিমা এখন কাজ, গ্ল্যামার আর নতুন ইনিংস—সবকিছু নিয়ে একেবারে খবরে। আর তাঁর লাল লুক? বলাই বাহুল্য, ওটা তো নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে!





