টলিপাড়ার একসময়কার জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি জুটি ছিল দেবলীনা (Debleena Dutta) ও তথাগত-র (Tathagata Mukherjee) জুটি। ২০২১ সালে প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্ক ভাঙার খবর। বছর চারেক হল দুজন দুজনের থেকে আলাদা হয়েছে। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, বর্তমানের দেবলীনা একাকীত্ব জীবন কাটালেও তথাগতর জীবনে বিচ্ছেদের পর থেকে একের পর এক প্রেম এসেছে। বর্তমানে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ আলোকবর্ষার সাথে সম্পর্কে রয়েছেন অভিনেতা।
এমনকী নতুন প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে ভবিষ্যতে বিয়ের ইচ্ছে প্রকাশ করেছেন তথাগত। এই কথা শুনে দেবলীনা বলেন, ‘কোনও হিংসা, রাগ, ক্ষোভ— কিচ্ছু নেই। আমি আনন্দে বিভোর। বরাবর বলে এসেছি, তথা কোনও দিন ঠিকঠাক প্রেম করলে সকলকে জানাবে। ও প্রেম লুকিয়ে রাখার মতো মানুষ নয়। কারণ, আমার থেকে বেশি তথাগতকে আপনারা চেনেন না। এর পরেও হয়তো বলবেন, ফের ভুল বকছি।’
অভিনেত্রী আরো বলেন, ‘আমরা বিচ্ছেদের মামলা দায়ের করিনি। কিন্তু গত তিন বছর ধরে আমরা এক ছাদের নীচেও থাকি না। ফলে, সেই অর্থে আমাদের দাম্পত্য নেই।’ অন্যদিকে টলিপাড়ার অন্দরে বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। দেবলীনার জীবনেও নাকি এসেছে নতুন প্রেম। স্টুডিওপাড়ার গুঞ্জন, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন দেবলীনা। যদিও দুজন দুজনকে ভালো বন্ধু হিসেবেই পরিচিত দিয়েছেন।
তথাগতর জীবনের নতুন প্রেম নিয়ে কোনো আক্ষেপ নেই দেবলীনার, তিনি বলেছেন, ‘তথাগতর প্রতি ভালোবাসা আমার আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে এতটুকু কমেনি। সময়ের সাথে সাথে আমি বুঝছি প্রেম আর ভালোবাসা দুটো আলাদা অনুভূতি। ভালোবাসা অনুভূতিটা কখনও কেটে যায় না। তবে ওই ভালোবাসাটা আমাকে কোনোভাবেই কষ্ট দেয় না।।’
আরও পড়ুনঃ ‘শ্রীলেখার মতন আমার এত অভিযোগ নেই!’ সাক্ষাৎকারে শ্রীলেখা সম্পর্কে একি মন্তব্য করলেন অভিনেত্রী জুন মালিয়া
দেবলীনার সঙ্গে ক্রমাগত নাম জড়াচ্ছে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের। সৌম্যও ডিভোর্সি। স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার পেতেছিলেন। যা স্থায়ী হয় আট বছর। আপাতত মেয়েকে নিয়ে একাই থাকেন স্বরলিপি। দেবলীনার সঙ্গে গত কয়েকমাসে একাধিকবার ধরা দিয়েছেন অভিনেতা।





