প্রেমিক থেকে পিতা! দেবকে পিতৃ দিবসের শুভেচ্ছা রুক্মিণীর! অবাক টলিপাড়া!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের একে অপরের প্রেমে পড়ার গল্প নতুন কিছু নয়। একাধিকবার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কিছু কিছু সম্পর্ক বিয়ের মন্ডপ পর্যন্ত এগিয়েছে আবার কিছু কিছু সম্পর্ক মাঝপথে ভেঙে গিয়েছে। সেরকমই টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম একটি হলো দেব রুক্মিণীর (Dev Rukmini) জুটি।

সম্পর্কে বিচ্ছেদ দেব রুক্মিণীর?

বেশ কয়েক বছর ধরেই একে অপরের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। যদিও প্রকাশ্যে কোনদিন একে অপরের প্রেমের সম্পর্ক নিয়ে কিছু বলেননি। কিন্তু তারা যে প্রেমের সম্পর্ক রয়েছেন সে কথা সকলেই জানেন। একে অপরের সঙ্গে ছুটিতে ঘুরতে যাওয়া বিভিন্ন মুহূর্ত একসঙ্গে কাটানো সবকিছুই সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন তারা।

যদিও মাঝে দেব রুক্মিণীর সম্পর্কের বিচ্ছেদের খবর রটে ছিল। সোশ্যাল মিডিয়া জুড়ে সেই নিয়ে কোনরকম বাক্য ব্যয় করেনি অভিনেতা বা অভিনেত্রী কেউই। সেই সময় শোনা গিয়েছিল দেব এবং রুক্মিণীর পথ নাকি আলাদা হয়ে গিয়েছে , সম্পর্কে নাকি বিচ্ছেদ ঘটেছে তাদের। তবে সেই গুঞ্জনের মাঝে রুক্মিণীর একটি পোস্ট সামনে আসে। গত ১৮ ডিসেম্বর সকলের সামনে প্রকাশ্যে এসেছে খাদানের ট্রেলার, যা দেখার পর সকল দেব ভক্তরা বেশ উত্তেজিত ছিলেন। এই দেখে অভিনেত্রী রুক্মিণী তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন।

পোস্টে অভিনেত্রী লেখেন “বাপরে বাপ! কাল থেকে বাংলায় শুধুই শুভ পিতৃদিবস, সরি মানে খাদান ডে।” কিন্তু এই পোস্ট দেখে অনেকেই বুঝতে পারল না হঠাৎ অভিনেত্রী দেবকে কেন পিতৃ দিবসের শুভেচ্ছা জানালেন। আসলে, এই সিনেমার মধ্যেই একটা গান আছে, “যা যা বলে দে, তোর বাপ এসেছে।” এই সেই জন্য মজার ছলে অভিনেত্রী দেবকে পিতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

রুক্মিণীর এই পোস্টের রিপ্লাইয়ে দেব বলেছেন, “ধন্যবাদ প্রিয়। তোমার কাছ থেকে পাওয়া সমর্থন সবসময়ই একটু আলাদা। আমিও বিনোদিনীতে তোমার দারুণ একটা পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছি।” আর কমেন্ট বক্সে দুজনের কথোপকথন শুনেই বোঝা যাচ্ছে তারা একে অপরের সঙ্গে এখনো সুন্দর সম্পর্কই রয়েছেন। কোন বিচ্ছেদ হয়নি তাদের মধ্যে। বিচ্ছেদের ভুয়ো খবর যখন সামনে এসেছিল তখন দেব নিজেই জানিয়েছিলেন “রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছেন না সেটা নিয়ে আমি দশজনকে উত্তর দিতে যাব না।”