রবিবার, 18 ই জুন কলকাতার বুকে অনুষ্ঠিত হল ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস 2023’। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। কিন্তু এই দিনটি একরকম আচমকাই বিশেষ করে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। দুই প্রাক্তনকে মঞ্চে একসাথে দেখে ‘হামারি অধুরি কহানি’ গানের সাথে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গেল রিল। আবেগ প্রবন হয়ে উঠলেন দর্শকরা।
কেরিয়ারের শুরুতে দেবের সাথে শুভশ্রী সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়। তবে তাঁরা দুজনে একে অপরকে ভালো বন্ধু বলতেন। এই জুটি প্রযোজকদের আশা জাগিয়েছিলেন। দর্শকদের উপহার দিয়েছিলেন হিট ফিল্ম। সেই সময় বিভিন্ন অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে একসাথে দেখা যেত। কিন্তু কোনো এক অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর দেবের সাথে তৈরি হয় রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র সম্পর্ক। শুভশ্রীও বহুদিন সিঙ্গল থাকার পর রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র সাথে তাঁর সম্পর্ক তৈরি হয়।
বহু বছর পর চোখে চোখ রাখলেন দেব-শুভশ্রী। প্রাক্তন প্রেমিকের হাত থেকে পুরস্কার নিলেন টলি নায়িকা। দেবের এই হাসিটা ভুলতে পেরেছেন শুভশ্রী? ৭ বছরের সম্পর্ক নিমেষে ভেঙে গিয়েছিল দুজনের জীবন এগিয়ে গিয়েছে অনেক। তবুও প্রাক্তনকে ভোলা যায় এত সহজে? আচ্ছা কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর প্রেম? জানেন?
২০১৫ সালে একটি রিয়ালেটের শোতে তার প্রাক্তন জীবন সম্পর্কে অনেক কিছুই শেয়ার করেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন “জীবনে পথ চলা শুরুর পর প্রায় চারটে বছর আমি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলাম। পরান যায় সিনেমাটি করার পর আমি কাজটা একেবারেই ছেড়ে দিয়েছিলাম তখন আর আমার কাছে কোন কাজ ছিল না। একেবারে জিরো তে পৌঁছে গিয়েছিলাম। আমি কাউকে দোষ দেবো না কারণ সবটাই আমার সিদ্ধান্ত ছিল।”
শুভশ্রী আরও বলেন, “সবটা শেষ হয়ে যাওয়ার পর আমি সেই মানুষটিকে বলেছিলাম দেখো আমার জীবনে কিন্তু অনিশ্চয়তা বলতে কিছুই নেই। কারন আমার হারানোর কিছু নেই। আমার কাছে আসলে কিছুই নেই এরপর যদি আমি কিছু পাই তাহলে সেটা সম্পূর্ণ আমার পাওয়া হবে। আর তারপর থেকেই একটু একটু করে আবার উঠতে শুরু করি আমি। আমি কাউকে দোষারোপ করব না। আর ভালোবাসাকে তো একদমই না। কারণ ভালোবাসাটাই আসল আমি আমার কোন খারাপ এক্সপেরিয়েন্স এর জন্য ভালবাসাকে ছোট করবো না।” সেদিন শুভশ্রীর কষ্ট বুঝেছিলেন অনেকেই। বিচ্ছেদের পরেও সফলভাবে নিজের জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এই দুই তারকা আর এতেই খুশি দর্শক মহল।





