টলিপাড়ায় (Tollywood) দেব-শুভশ্রীর (Dev-Subhasree) সম্পর্কের কথা কারোরই অজানা নয়। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন দুজনে জুটি বেঁধে। সেই থেকেই তাদের আলাপ, বন্ধুত্ব এবং অবশেষে প্রেমের সম্পর্কে জড়ান। তবে সেই প্রেম খুব বেশি দিন টেকেনি। কয়েক বছর পেরোতে না পেরোতেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে।
সেই সময় দেব শুভশ্রীর প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়। তাদের প্রেম নিয়ে চারিদিকে চর্চা চলছে। দুজনের একসঙ্গে বেশ কিছু ছবি হিট হয়েছিল। যেমন পরান যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, রোমিও সহ আরো অনেক ছবি একসঙ্গে করেছেন তারা। তবে সম্পর্কে বিচ্ছেদের পর থেকে দুজন দুজনের মুখ দেখাই বন্ধ করে দিয়েছিলেন। যার ফলে অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে সিনেমার পর্দাতেও দেখা যায়নি বেশ কয়েক বছর।
নতুন করে বন্ধুত্ব শুরু দেব শুভশ্রীর
সম্প্রতি কিছুদিন আগেই একটি অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন দেব এবং শুভশ্রী দুজনেই। আর সেই শোতে তার অভিনয়ের জন্য বিশেষ সম্মান পেয়েছিলেন শুভশ্রী। সেই সম্মান শুভশ্রীর হাতে তুলে দিতে দেখা যায় অভিনেতা দেবকে। শোনা যাচ্ছে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর থেকেই নাকি দুজনের সম্পর্ক আবার স্বাভাবিকের দিকে এগোচ্ছে। দীর্ঘ কয়েক বছরের ভেঙে যাওয়া সম্পর্ক নাকি আবার নতুন করে বন্ধুত্ব দিয়ে জোড়া লাগাচ্ছেন তারা।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল চলতি বছর শুভশ্রীর জন্মদিন উপলক্ষে দেব নাকি জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন। শুধুমাত্র উপস্থিত ছিলেন তাই নয় শুভশ্রীর জন্য জন্মদিনের বিশেষ গান করেন। সেটা জানতে পেরেই দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী অনেক অভিযোগ করেছে দেবকে নিয়ে। দেব শুভশ্রী আলাদা হয়ে যাওয়ার পর তাদের জীবন দুদিকে এগিয়ে গিয়েছে। শুভশ্রীর জীবনে বর্তমানে রাজ, তার একমাত্র পুত্র সন্তান এবং কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে দেবের জীবনেও এসেছে রুক্মিণী। এত বছর পর দেব শুভশ্রীর এই এক হয়ে যাবার বিষয়টা একেবারেই ভালো চোখে দেখছেন না দর্শকদের একাংশ।
আরও পড়ুন: ক্ষতি করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনল চিত্রা! কুয়োতে পড়ে স্মৃতি ফিরল সঞ্চিতার!
শুভশ্রী জন্মদিনের দেব গান গেয়েছেন সেই বিষয়টাই নাকি রুক্মিণী জানতেন না। আর সেই নিয়েই অভিমান হয়েছে অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে অভিনেত্রী কাঁদতে কাঁদতে দেবের এই ঘটনার কথা বলেন। রুক্মিণীর চোখে জল দেখে তার ভক্তরা তো দেবের উপর বেজায় খেপে গিয়েছে। অনেকেই বলেছেন সত্যি রুক্মিণীকে কষ্ট দিয়ে দেবের শুভশ্রীর জন্মদিনে গান গাওয়ার একদম ঠিক হয়নি। যখন শুভশ্রী দেবকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন দেবের পাশে এসে দাঁড়িয়েছিলেন রুক্মিণী। তাই রুক্মিণীর সাথে এই কাজটা করে মোটেই ঠিক করেনি দেব।





