দেবকে দেখেই চোর বলে চিৎকার! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক! দেবকে নিয়ে উঠে আসা অভিযোগে ভক্তদের মধ্যে চাঞ্চল্য!

২০১৪ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেতা দেব। ধীরে ধীরে তিনি শুধু অভিনেতা নন, একজন জনপ্রিয় রাজনৈতিক মুখ হিসেবেও পরিচিতি পান। যদিও ২০২৬ সালের বিধানসভা ভোটে তিনি প্রার্থী হননি, তবুও দলের প্রচারে তাঁকে সক্রিয়ভাবেই দেখা গিয়েছিল।

সম্প্রতি দেবকে ঘিরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, জনতার ভিড়ের মধ্যে অভিনেতাকে দেখে নাকি ‘চোর চোর’ বলে স্লোগান ওঠে। এমনও বলা হয়, পরিস্থিতি সামলাতে মুখ ঢেকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। ভিডিও সামনে আসতেই তা নিয়ে শুরু হয় জোর চর্চা।

তবে ভিডিওটি খতিয়ে দেখার পর অনেকেই দাবি করছেন, ঘটনাটি বর্তমান সময়ের নয়। জানা যাচ্ছে, এটি নির্বাচনের আগের একটি প্রচারের ভিডিও, যেখানে দেব শ্রেয়া পাণ্ডের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন। ভিডিওতে ভিড়ের চিৎকার শোনা গেলেও স্পষ্টভাবে ‘চোর চোর’ শব্দ শোনা যাচ্ছে না। বরং অনেকের মতে, সেখানে ‘চল চল’ ধরনের আওয়াজই বেশি শোনা গিয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন দেবের অনুরাগীরা। তাঁদের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিনেতার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, রাজনীতি থেকে দূরে থাকলেই হয়তো দেবকে এই ধরনের বিতর্কের মুখে পড়তে হতো না। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে দেবকে কখনও আক্রমণাত্মক ভাষায় কথা বলতে শোনা যায়নি বলেই মত অনেকের।

টলিউডেও বিভিন্ন রাজনৈতিক মতের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন দেব। তাঁর ছবিতে শাসক ও বিরোধী দুই শিবিরের অভিনেতারাই সুযোগ পেয়েছেন। ‘প্রজাপতি’ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করা নিয়ে বিতর্ক তৈরি হলেও নিজের অবস্থান থেকে সরেননি তিনি। টলিউডে সমতা বজায় রাখা এবং ব্যান সংস্কৃতির বিরোধিতার প্রশ্নেও একাধিকবার সরব হতে দেখা গিয়েছে অভিনেতাকে।