দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ টিজারে ঝড়, উচ্ছ্বাসে ভাসছে ভক্তরা! আট বছর পর পর্দায় ফিরল হিট জুটি

নয় বছরের অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এল ‘ধূমকেতু’-র টিজার। আর সেই ঝলকেই যেন উথলে উঠল দেব-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন। এক অসমাপ্ত প্রেমের গল্প—যা আটকে ছিল এতদিন, সেই আবেগই যেন ফিরে এসেছে এই টিজারে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রথম ঝলক দেখে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

বরফঢাকা পাহাড়ে দেব ও শুভশ্রীর রোম্যান্টিক দৃশ্যগুলো ইতিমধ্যেই ভাইরাল। একে অপরের কাঁধে মাথা রেখে, চোখে-মুখে ভালবাসা—দর্শক বলছেন, এই প্রেম যেন বাস্তব আর কল্পনার মিশেল। দেবের চেহারায় এক নতুন ইনোসেন্স, টিজারে দেখা যাচ্ছে তাঁর বৃদ্ধবয়সের লুকও। গল্পে তিনি নায়ক, না খলনায়ক—তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

দেব নিজেই বহুদিন ধরে ‘ধূমকেতু’ ছবির মুক্তির জন্য লড়াই করে এসেছেন। জানিয়েছেন, এই ছবির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। আর শুভশ্রীও এই ছবি নিয়ে বারবার কথা বলেছেন। অনেকেই জানেন, একসময় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। সেই স্মৃতিই যেন আবার ভেসে উঠেছে টিজারে।

‘ধূমকেতু’ ছবির টিজারে যেমন পুরোনো দিনের ছোঁয়া আছে, তেমনই রয়েছে নতুনত্বও। দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তগুলো, বিশেষ করে দেবের বৃদ্ধ লুক নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই ছবি হতে চলেছে এবারের ব্লকবাস্টার।

ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ তারিখ। পুজোর সময় আরেকটি বহুপ্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-ও আসছে। সেই ছবি নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

অন্যদিকে, শুভশ্রী এখন মরিশাসে গৃহপ্রবেশের আনন্দে মাতোয়ারা। আর দেব? রাজনীতির ময়দানে এবার তাঁকে ঘিরে বিতর্ক। ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবায়িত হয়নি, তাই কেন্দ্র করে চলছে চরম সমালোচনা। তবু এসবের মাঝেও ‘ধূমকেতু’র টিজার বাংলার মানুষের মনে আশার আলো জাগিয়েছে। চমক, প্রেম, আবেগ আর প্রতীক্ষার মিশেলে ‘ধূমকেতু’ এবার কেমন ঝড় তোলে, তা দেখার অপেক্ষায় দর্শকরা।