বাংলা টেলিভিশনের (Bengali Television) অত্যন্ত প্রতিভাবান এবং সুদর্শন একজন অভিনেতা হলেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Bishwarup Bandyopadhyay)। তাঁর স্বভাব, শক্তিশালী অভিনয় এবং স্নিগ্ধ উপস্থিতির কারণে খুব অল্প সময়েই তিনি দর্শকদের ড্রয়িং রুমে নিজের জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে ‘গোরা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন।
দুর্গা দুর্গেশ্বরী ধারাবাহিকে হাত ধরে প্রথম আত্মপ্রকাশ করেন বিশ্বরূপ। এরপর বিশ্বরূপের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের মাধ্যমে। মোহনা মাইতির সাথে তাঁর রসায়ন এবং বিজ্ঞান ও ভক্তির দ্বন্দ্বে ঘেরা ঈশানের চরিত্রটি দর্শকদের মুগ্ধ করেছিল। বিশ্বরূপের অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো তাঁর পরিমিতিবোধ। তিনি খুব গম্ভীর এবং শান্ত চরিত্রগুলোকে সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। বিশেষ করে তাঁর কথা বলার ধরন দর্শকদের খুব সহজে আকৃষ্ট করে।
শুধুমাত্র অভিনয় নয় বিশ্বরূপ আরও নানান কাজের সাথে যুক্ত আছেন। তিনি পুরুলিয়া আর শিলিগুড়ি অঞ্চলের দুঃস্থ বাচ্চাদের পড়াশোনা আর কর্ম সংস্থানে সাহায্য করেন। এছাড়াও গাছ লাগানোর ক্ষেত্রে তিনি একটি সংগঠন তৈরি করেছেন। বিশ্বরূপ বিশেষ করে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং শিলিগুড়ি অঞ্চলের প্রান্তিক ও দুঃস্থ শিশুদের নিয়ে কাজ করছেন। এই এলাকাগুলোতে শিক্ষার সুযোগ এবং কর্মসংস্থানের অভাব অনেক বেশি, তাই তিনি এই অঞ্চলগুলোকে বেছে নিয়েছেন।
এতদিন বিশ্বরূপ এই বিষয়টাকে গোপনই রেখেছিলেন। তখন নিজের সামর্থ্য মতোন কাজটা করতেন তিনি। কিন্তু বর্তমানে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ছে। তাই সকলের সাহায্যেই কাজ করছেন। গৌরী এলো ধারাবাহিকের পর দীর্ঘ সময় বিরতি নিয়েছিলেন তিনি। সেই সময় নিজের জায়গা পুরুলিয়ায় এইসব কাজ নিয়েই ব্যস্ত ছিলেন।
আরও পড়ুনঃ নতুন অপর্ণার সঙ্গে নতুন ছন্দ! আর্য অপর্ণার রসায়নে আবার মজল ছোটপর্দা!
বর্তমানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যায় জঙ্গল তৈরির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বিশ্বরূপের এই বহুমাত্রিক ব্যক্তিত্বই তাঁকে অন্য সাধারণ অভিনেতাদের থেকে আলাদা করেছে। তাঁর এই সমাজসেবার মানসিকতা এবং নতুন কিছু করার উদ্যম তরুণ প্রজন্মের কাছে সত্যিই অনুপ্রেরণাদায়ক। বর্তমানে আবার নতুন ধারাবাহিকে ফিরেছেন। সেই সাথে বড় পর্দায় ডেবিউ করেছেন।





