‘বেড সিন’ করবেন না বলে ছেড়েছেন সিনেমার সেট! সুদৃঢ় চরিত্রে লাগতে দেননি দাগ! প্রতিভা দিয়ে মন জিতে নিয়েছেন টলিউডের রানী কোয়েল মল্লিক!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) নতুন করে পরিচয়ের দরকার পড়বে না কোয়েল মল্লিকের (Koel Mallick)। টলিউডকে বহু সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনীত ছবি মানেই বক্স অফিসে হিট। বাবার পরিচয় ছাড়াই নিজের অভিনয়ের দক্ষতায় তৈরি করেছেন ফ্যান বেস। অভিনেত্রীর প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আগে কেরিয়ার তৈরি করে তারপরই ব্যক্তিগত জীবনে মনোযোগ দেবেন।

টলিউডে একমাত্র অভিনেত্রী তার হেটার্স সংখ্যা চোখেই পড়ে না। কোনদিনই তাকে নিয়ে কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি। কখনোই নিজের চরিত্রে দাগ লাগতে দেননি অভিনেত্রী। যদি কোনো রটনা শোনা যেতো এই সমস্ত কিছুকে খুব একটা পাত্তা দিতে নারাজ ছিলেন অভিনেত্রী। বর্তমানে নিসপাল সিং রানে এবং দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছেন কোয়েল।

২০০৩ সালে জিৎ-এর বিপরীতে ‘নাটের গুরু’ ছবি দিয়ে টলিউডে পথ চলা শুরু করেন কোয়েল। এই ছবির পর থেকে জিৎ-কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে প্রায় ১১টি ছবিতে অভিনয় করেন। এখন অভিনয় জগতে পা রাখা মাত্রই যেখানে নামের সঙ্গে জড়িয়ে যায় নানান বাদ বিতর্ক। সেদিক থেকে কোয়েল তার দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে সমস্ত বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখেছেন।

মাঝে শোনা গিয়েছিল অভিনেত্রীর উপর নাকি কালা জাদুর প্রভাব পড়েছিল। ইন্ডাস্ট্রির এক পরিচালকের ছবিতে বেড সিন করতে নারাজ ছিলেন অভিনেত্রী। সেই পরিচালক অভিনেত্রীকে বলেছিলেন তিনি শেষ করে দেবেন কোয়েলের ক্যারিয়ার। আর নিজের উদ্দেশ্য সফল করেছিলেন। যদিও বর্তমানে সেই খারাপ সময় কাটিয়ে উঠেছেন।

অভিনেত্রী যেকোনো ছবি করার আগেই শর্ত দিয়ে রাখতেন তিনি কোনরকম বেড সিন করবেন না। চুক্তিতেও সেরকমই লেখা থাকতো। কিন্তু সেই একবারই কোয়েলের সাথে এমন ঘটনা ঘটে শুটিং শুরুর দুদিন পর অভিনেত্রী জানতে পারেন তাকে বেড সিন করতে হবে। তখনই সেই মুহূর্তে পরিচালকের সব টাকা ফেরত দিয়ে বেরিয়ে আসেন। আমরা কোয়েলকে কখনই সেরকম ঘনিষ্ট মুহূর্তের দৃশ্যে অভিনয় করতে দেখিনি। তাই হয়তো আজও দর্শক তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন।