ছোট পর্দা থেকে সোজা বড় পর্দায় সুপারস্টার শাকিব খানের নায়িকা! প্রিয়তমার জনপ্রিয়তার পর, কেমন অভিজ্ঞতা জানালেন ইধিকা

‘রিমলি’ থেকে ‘পিলু’র ‘রঞ্জা’ সব চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ইধিকা। এবার তিনি বড় পর্দায় পা রাখলেন শাকিব খানের বিপরীতে। এতগুলি মেগার পর ভারতীয় ছবি পরিবর্তে বাংলাদেশী ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ কেন? জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন “এটা আমার বড় পর্দায় ডেবিউ নয়। আমি ইতিমধ্যেই কলকাতায় একটি ছবির কাজ করেছি। হিসেবে মতো এটা দ্বিতীয় কাজ।” বাংলা টেলিভিশনের একটি অন্যতম জনপ্রিয় মুখ ইধিকা। প্রিয়তমা নিয়ে অনেক কিছুই শেয়ার করলেন তিনি।

বিপরীতে শাকিব খান থাকবেন এটা জানার পর কেমন অনুভূতি হয়েছিল? ইধিকা বললেন, আমার সাথে প্রিয়তমার টিম যোগাযোগ করেছিল, আমাকে ছবির বিষয়ে বলে আর তারপর বলে যে আমার বিপরীতে সাকিব খান থাকবে। আমার প্রথমবার শুনে বিশ্বাস হয়নি আমি আবারো জিজ্ঞাসা করেছিলাম। তারপরে কনফার্ম হলাম যে হ্যাঁ সিনেমার নায়ক শাকিব খান। তখন বেশ এক্সাইটেড হয়েছিলাম।

শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? অভিনেত্রী জানালেন, শাকিব খানের বাংলাদেশে একটা আলাদাই ক্রেজ। সেটা আমরা শুটিং করতে গিয়ে অনেকটাই বুঝতে পেরেছিলাম। আমি প্রথম দিকে ভেবেছিলাম খুব অ্যাটিটিউড থাকবে, কথা সেভাবে হবে কি হবে না সেসব বুঝতে পারছিলাম না কিন্তু এমন কিছুই না উনি খুবই ফ্রেন্ডলি। খুব ভালোভাবেই বন্ধুত্বপূর্ণভাবেই সমস্ত কাজ হয়েছে।

প্রথমবার বাংলাদেশে গিয়ে কাজ করতে কেমন লাগলো? অভিনেত্রীর কথায়, প্রথমে খুব নার্ভাস লাগছিল কারণ আমি বাইরের বাইরে খুব একটা থাকিনি। সেখানে এতগুলো দিন বাড়ির বাইরে থাকা তাও আবার অন্য একটা দেশে কাউকে চিনি না কোন বন্ধু নেই। কিন্তু কোন সমস্যাই হয়নি। গিয়ে একেবারে কাজে ঢুকে গিয়েছি আর প্রচুর প্রচুর খেয়েছি। খুব মজা করেই সবটা মিটেছে।

রিমলি থেকে রঞ্জা আর তারপর সোজা শাকিব খানের নায়িকা, জার্নি টা কেমন ছিল? অভিনেত্রী বললেন, আমাদের অভিনেতা অভিনেত্রীদের দুটো অবস্থা থাকে একটা আমরা কাজ করছি আর একটা অবস্থা আমরা কাজ খুঁজছি। আর এর মাঝেই আমার কাছে প্রিয়তমার অফার আসে। এটা আমার কাছে অনেকটা সোনেপে সুহাগার মত।

প্রিয়তমা চরিত্রটি কেমন?

অভিনেত্রীর কথায়, প্রিয়তমা চরিত্রটি ভীষণ ভালো। অনেকগুলো শেডস রয়েছে। আশা করছি দর্শকদেরও দেখে খুব ভালো লাগবে। রিলিজের পড়ে প্রতিক্রিয়ার জন্য এক্সাইটেড রয়েছি। আর আমার থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে আমার বাড়ির লোকজন। এটুকুই বলবো যে দর্শকরা নিরাশ হবেন না।