‘দুটোই আমার প্রথম ভালোবাসা!’ নিজের প্রথম ভালোবাসার কথা আজও ভুলতে পারেনি ইন্দ্রানী দত্ত!

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রানী দত্ত (Indrani Dutta) ২০০০-এর শুরুর দিকেও বড় পর্দায় কাজ করেছেন তিনি। তার পরে ব্যস্ত হয়ে পড়েছিলেন নাচ আর সংসার নিয়ে। তার কিছু বিখ্যাত চলচ্চিত্র হল কেঁচো খুঁড়তে কেউটে, পতি পরম গুরু, বেলা শেষে, বেলা শুরু, তুমি যে আমার, দেবী, পাপী, মিত্তির বাড়ির ছোট বউ প্রভৃতি। এক সাক্ষাৎকারে বেশ কিছু অজানা তথ্য ভাগ করে নিলেন অভিনেত্রী।

তবে একসময় বড় পর্দায় জুটিয়ে কাজ করলেও বর্তমানে বড়পর্দায় তাকে আর সেভাবে দেখা যায় না এখন ধারাবাহিক জগতেই চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গিয়েছে। অল্প বয়স থেকেই নাচ এবং অভিনয় এই দুটোই অভিনেত্রী করছেন। এই দুই নিয়েই চলছিল অভিনেত্রীর জীবন। আপনারা প্রত্যেকেই নিশ্চই জানেন অভিনেত্রীর মেয়ে রাজনন্দিনীও অভিনয় জগতের সঙ্গে যুক্ত।

ইন্দ্রাণী দত্ত অভিনেত্রী ছাড়াও নৃত্যশিল্পী হিসাবেও বেশ পরিচিত। তিনি এই মুহূর্তে নাচের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তবে অভিনেত্রী নিজেই একসময় ছোট পর্দার কাজ ফিরিয়ে দিতেন, অভিনেত্রী বলেন, ‘অভিনয়, নাচ আমার নেশা। এর আগে করোনা পরিস্থিতিতে যখন স্নেহাশিসবাবু (চক্রবর্তী) আমায় জীবনসাথী ধারাবাহিকে অভিনয়ের কথা বলেন, তখন ভালোই লেগেছিল। তবে ছোটপর্দায় কাজ করলে বাকি অন্যান্য কাজের সময় থাকে না। তাই এর আগে আমির ১২টা সিরিয়ালের প্রস্তাব ছেড়েছি।’

তারপর দীর্ঘ ১২ বছর পর শিবপ্রসাদ এর নন্দিতা রায় তাদের ছবি বেলাশেষেতে তাকে অভিনয়ের জন্য ডাকেন। সেইসময় তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি অভিনেত্রী। তবে সাক্ষাতকারে অকপটেই নিজের দুই প্রথম ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী। যা নিয়ে বেশ চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

সকলের সামনেই অভিনেত্রী নিজের দুই ভালোবাসার কথা তুলে ধরলেন। জানালেন ছোটবেলার প্রথম সেই দুই ভালোবাসার কথা অভিনেত্রী আজও ভুলতে পারেনি। আজও তাদের কথা প্রতিদিনই ভাবেন অভিনেত্রী। আসলে খুব অল্প বয়স থেকেই অভিনেত্রী নাচ এবং অভিনয় করছেন। তাই এই দুটোই অভিনেত্রীর প্রথম ভালোবাসা। বড় পর্দা থেকে সরে এসে আঁকড়ে ধরেছিলেন নাচ। নিজস্ব ট্রুপ নিয়ে দেশে-বিদেশে নিয়মিত শো করেন।