বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে এখনো যারা রাজত্ব করছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন জিৎ (Jeet)। আজ ৩০শে নভেম্বর অভিনেতার শুভ জন্মদিন। দীর্ঘ দুই দশক ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছে। যত দিন গিয়েছে পাকাপোক্ত ভাবে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। এখন অভিনেতা হওয়ার পাশাপাশি জিৎ এর নিজস্ব প্রোডাকশন হাউজও (Production House) রয়েছে। ২০০১ সালে হরনাথ চক্রবর্তীর সাথী সিনেমার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন জিৎ।
তারপর একের পর এক বন্ধন, সাত পাঁকে বাঁধা, ঘাতক, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার,বচ্চন,১০০% লাভ, সুলতান দ্য সেভিয়ার, আওয়ারা ইত্যাদি সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। জিৎ যে বরাবরই ভীষণ পরিশ্রমী সেটা আমরা অনেকেই শুনেছি। নিজেকে সঠিক জায়গায় দাঁড় করানোর জন্য, সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন প্রথম থেকেই। যার কারণে তিনি আজ এত বড় সুপারস্টার হতে পেরেছেন, সকলের ভালোবাসা পাচ্ছেন।

তাই তো এবারে টলিউড থেকে সোজা বলিউডে পা রাখতে চলেছেন বাংলার সুপারস্টার। খাকি ২: দ্য বেঙ্গল চ্যাপ্টারের হাত ধরে বলিউডে পা রেখেছেন জিৎ। আর সেই প্রজেক্টের পর কি তিনি এবার পাকাপাকি ভাবে বলিউডে জায়গা তৈরি করে নিলেন?
আসলে ঋতাভরী একটি পোস্ট শেয়ার করেন, সেখানেই তাঁর এবং সুমিত আরোরার সঙ্গে জিৎকে দেখা গিয়েছে। আর এই ছবি শেয়ার করে অভিনেত্রী জানান জিৎ এখন তাঁর পড়শি। লেখেন, ‘আমার খুব কাছের বন্ধু এবং পছন্দের মানুষ জিৎ দা আমার পড়শি এখন।’ একই সঙ্গে এদিন ঋতাভরী চক্রবর্তী তাঁর মুম্বইয়ের বাড়ির একগুচ্ছ ছবি শেয়ার করেন। দেখান কীভাবে সাজিয়েছেন তিনি তাঁর সেই বাড়িকে।
আরও পড়ুনঃ বাস্তব জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দূরত্ব! মেয়ে সারাকে আনফলো করলেন যিশু সেনগুপ্ত!
অভিনেত্রীর পোস্ট দেখে দর্শক বুঝতেই পেরেছেন হয়তো স্বপ্নের শহর মুম্বাইতে নিজস্ব বাড়ি কিনেছেন জিৎ। এই মুহূর্তে মুম্বইতে অনেকটাই সময় কাটাচ্ছেন জিৎ। তাই সেখানেই টলিউডের দুই অভিনেতা-অভিনেত্রীর দেখা। তবে পরবর্তীতে বলিউডে জিৎ কে দেখা যাবে কিনা সেটা জানা যায়নি।





