জিতু কমলকে নিয়ে সুদীপা চট্টোপাধ্যায়ের নতুন যাত্রা! দর্শকদের জন্য নতুন চমক! কি ঘটতে চলেছে টলিপাড়ায়?

বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ার (Tollywood) স্টুডিওর অলিন্দে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে জিতু কামাল (Jeetu kamal) এবং সুদীপা চ্যাটার্জিকে (Sudipa Chatterjee)। জিতু বর্তমানে টলি পাড়ার একজন জনপ্রিয় সাবলীল অভিনেতা। অন্যদিকে সুদীপা চ্যাটার্জিকে আমরা বহু বছর ধরেই সঞ্চালিকা হিসেবে দেখে এসেছি। কিন্তু এবারে একই সাথে ধরা দিলেন জিতু সুদীপা।

‘অপরাজিত’র সাফল্যের পর থেকে জিতু কমল এখন বেছে বেছে চিত্রনাট্য সই করছেন। বর্তমানে তাকে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে। অন্যদিকে সুদীপাকে দর্শক সাধারণত ঘরোয়া সাজে বা রান্নার অনুষ্ঠানে দেখে অভ্যস্ত। কিন্তু গুঞ্জন বলছে, এই কাজে তিনি সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় থাকা জিতু এই প্রজেক্টটি নিয়ে অদ্ভুতভাবে শান্ত। তবে কি কোনো এক বড় ধামাকা রয়েছে দর্শকদের জন্য? তবে কি এবারে অভিনয় করতে দেখা যাবে সুদীপাকে? কিছুদিন আগেই তাদের একটি ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকলের মনেই উঠেছে হাজারো প্রশ্ন। নিজেদের কৌতূহল ধরে রাখতে পারছে না দর্শক।

আসলে টলিউডে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আবারও পরিচালকের আসনে ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। ‘চারুলতা ডট কম’ বা ‘মিসেস সেন’-এর মতো ছবির পরিচালক হিসেবে তিনি বরাবরই সাহসী এবং ভিন্নধর্মী গল্পের জন্য পরিচিত। তবে বেশ কয়েক বছর তাঁকে লাইট-সাউন্ড-ক্যামেরার দুনিয়ায় সক্রিয় দেখা যায়নি। সেই বিরতি ভেঙে এবার তিনি ফিরছেন বড় পর্দায়, আর তাঁরই সিনেমায় দেখা যেতে চলেছে জিতু কামাল এবং সুদীপাকে

আরও পড়ুনঃ পর্দার হাসির আড়ালে কঠিন লড়াই! দেহে বাসা বেঁধেছে অদ্ভুত এক রোগ! অর্চনা পূরণ সিংয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে অনুরাগীরা!

এই ছবির সবচেয়ে বড় চমক হলো বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন। এক সময় টলিউডের খলনায়কের সংজ্ঞা বদলে দেওয়া এই অভিনেতা গত কয়েক বছর ধরেই অভিনয় জগত থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন। অগ্নিদেবের হাত ধরে আবারো ফিরছেন তিনি। অগ্নিদেবের ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাঁর স্ত্রী সুদীপা। এক রাতের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির টানটান গল্প। সিনেমার নাম চোর।