কে বেশি কিপটে ‘শিমুলের’ শাশুড়ি নাকি ‘পর্ণার’ শাশুড়ি? দর্শকের বিচারে কে পেলো সেরার শিরোপা!

যারা নিয়মিত বাংলা ধারাবাহিকের সাথে যুক্ত তারা নিশ্চয়ই জানবেন, বর্তমানে জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে বেশ জনপ্রিয় নিম ফুলের মধু (Nim Fuler Modhu)। আর বাংলা ধারাবাহিকের বিখ্যাত একটি ডাক হল ‘বাবুর মা’ (Babur Maa)। এই ডাকটি নিয়ে দর্শকমহলে ব্যাপক ট্রোল হতে দেখা যায়। শুধু এই কথাটি নিয়ে ট্রোল নয়, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে বাবুর মা অর্থাৎ কৃষ্ণাকে নিয়েও অনেক ট্রোল হয়েছে নেটপাড়ায়। কারণ কৃষ্ণা সবসময় ছেলে বৌকে পাহারা দেয়, যাতে ছেলে-বৌয়ের সম্পর্ক সুন্দর না হয়। দুজনের সম্পর্ক সুন্দর হলেই কৃষ্ণার থেকে দূরে চলে যাবে বাবু। এই ভাবনায় কৃষ্ণা সবসময় বাবুকে বৌয়ের থেকে দূরে রাখে।

পর্ণার এই দজ্জাল শাশুড়িকে দেখে সকলেই ক্ষিপ্ত ছিলেন। এমন শাশুড়ি থাকলে বউরা কি শান্তিতে থাকতে পারে? কিন্তু এই প্রথমবার বাবুর মায়ের প্রশংসা করল দর্শক মহল। যে দর্শকরা তাকে ট্রোলে নিমজ্জিত করেছিল, সেই নেটনাগরিক প্রশংসায় ভরিয়ে দিল বাবুর মাকে। বাবুর মায়ের শুধুমাত্র নেগেটিভ সত্ত্বা নেই, রয়েছে একটা পজিটিভ দিকও। সেটাই তুলে ধরল তারা। আর তুলনা করলেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)র নায়িকা শিমুলের শাশুড়ির (Shimuler Sasuri) সাথে।

কৃষ্ণার থেকেও দজ্জাল এক শাশুড়ির খোঁজ পেয়েছেন দর্শকরা, যার ফলে কৃষ্ণাকে তুলনামূলকভাবে ভালো মনে হচ্ছে তাদের। এই শাশুড়ি নিম ফুলের মধু ধারাবাহিকের শাশুড়ির তুলনায় অনেক বেশি বিপজ্জনক। জি বাংলায় সবেমাত্র শুরু হয়েছে মানালির একটি নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। সেই শাশুড়ি খুবই দজ্জাল। উঠতে বসতে শিমুলকে কটু কথা শোনায়। শিমুলের শাশুড়ির কথা এতটাই শুষ্ক রসকসহীন যে, তার কাছে কোনো বউই টিকতে পারবে না। তাই নেটনাগরিকরা বলছেন, ‘একটা জিনিস দেখলাম শিমূলের শাশুরির থেকে আমাদের বাবুর মা অনেক ভালো বাবা গো বাবা।’

শিমুলের শাশুড়ির জন্যই এই প্রথম প্রশংসা পেল বাবুর মা। এক নেটিজেন পার্থক্য করে বলছেন, ‘বাবুর মা শুধু বাবুর জন্যই বেশি করে, তবুও অনেক ভালো মন মানসিকতা শিমুলের শাশুড়ির থেকে, বাবুর মা মূলত সৃজনের আগে অনেক গুলো ছেলে হারিয়েছে তাই, তবুও বাহিরের মানুষের সামনে কখনো ছোট করা এমন কিছু দেখায়নি, কৃষ্ণা। সেদিক থেকে শিমুলের শাশুড়ি অত্যন্ত কিপটে এবং নিচু মানসিকতা সম্পন্ন। কিভাবে একটি বিষয়কে তিল থেকে তাল করতে হয় তা খুব ভালো মতো করেই জানা তার। মেয়েরা বিয়ের সময় ঠিক যেমন শাশুড়ির কথা কল্পনা করে ভয় পায় ঠিক তেমনটাই হচ্ছে সিমুলের শাশুড়ি।

কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের শাশুড়ি তো পুরোই ভিলেন, আর বাবুর মা ভিলেন না কমেডিয়ান টাইপ, ভিলেন শুধু তিন্নি ঐভাবে বলতে গেলে, আর নিম ফুলের মধু তে দেবর, ননদ, এমনকি সৃজন ও পর্ণার পাশে থাকে ,আর শিমুলের শাশুড়ি সহ পরিবারে কেউ সাপোর্ট করে না, শিমুলের শাশুড়ি এর কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, এইদিক থেকে হাজার গুণ ভাল বাবুর মা’।