তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলিউড কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা আর পুত্র সন্তান কবীরকে নিয়ে তার সুখের সংসার। আরেক সন্তান খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখতে চলেছে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা করেন না কোয়েল। পছন্দ করেন না নিজের ব্যক্তিগত জীবনকে সবার সামনে আনতে।
আমার প্রতি কি জানি বেশ কিছু বছর ধরে মিথুন মাসে ছবিতে অভিনয় করছে কোয়েল। নীতিন মাসের বিভিন্ন সিরিজে অভিনেত্রীকে গোয়েন্দা চরিত্রে দেখা যাচ্ছে আর দর্শক সেই চরিত্রে কোয়েলকে বেশ পছন্দ করছেন কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে এই ধরনের ছবিতে অভিনয় করা সত্যি খুব একটা সহজ ছিল না কোয়েলের জন্য তবে কোয়েলকে এই চরিত্রে যে সকলে এত ভালোবাসা দেবেন সেটা কোনদিনই ভাবতে পারিনি অভিনেত্রী।
মিতিন মাসি সিরিজের পর ফের আরো একবার অন্যরকম চরিত্রে ফিরেছেন কোয়েল। ‘সোনার কেল্লায় যকের ধন’-এ দেখা যাবে কোয়েলকে। যকের ধন সিরিজের তৃতীয় ভাগ হল এই ছবিটি। ‘সোনার কেল্লায় যকের ধন’। ছবি মুখ্যভূমিকায় রয়েছেন, কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, ও সুপ্রভাত দাস।
আরও পড়ুনঃ ‘জীবনে ভুল মানুষটা আসা দরকার, তারাই আমাদের আসল শিক্ষা দেয়!’ বিচ্ছেদের পর প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক নন্দিনী দত্ত
ছবিতে মনোবিদ ডাঃ রুবি চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। কোয়েল নিজেও এই ছবিতে এই চরিত্রটি নিয়ে বেশ উৎসাহী ছিলেন। গত ৩০শে মে এই ছবি মুক্তি পেয়েছে। এই ছবির শ্যুটিংয়ের সময় সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো মুহূর্ত ভাগ করে নিতেন কোয়েল মল্লিক। মায়ের সঙ্গে দেখা করার জন্য একবার ছবির সেটে চলে এসেছিল ছোট্ট কবীর ও। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত মুহূর্ত ও ভাগ করে নিয়েছিলেন কোয়েল। এই ছবিটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।





