কোয়েল মল্লিক—নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি, প্রাণবন্ত বাঙালি নায়িকার মুখ। বাংলা সিনেমার পর্দায় একের পর এক হিট ছবি, রঞ্জিত মল্লিকের কন্যা হলেও টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন একেবারে নিজের চেষ্টায়। অভিজাত পরিবারের মেয়ে, কিন্তু জীবনযাপন বরাবরই একেবারে সাধারণ। ঠিক এই সাধারণতাই তাঁকে আরও কাছের করে তোলে দর্শকদের কাছে।
তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনায় আসেন না কোয়েল। বরং নিজের জীবনকে রাখেন আড়ালে, ক্যামেরার আলো থেকে অনেকটাই দূরে। কিন্তু এক সাক্ষাৎকারে একটু অন্যরকম একটা গল্প শুনিয়েছিলেন তিনি—যেটা শুনে চমকে উঠেছিলেন অনেকেই। সেই গল্প তাঁর ছোটবেলার, যখন তিনি সবে ক্লাস সেভেনে পড়েন।
একদিন কোয়েল বলেন, তখন তাঁর একজন গৃহশিক্ষক ছিলেন। সদ্য কলেজ পাশ করা সেই শিক্ষক চাকরি খুঁজতে খুঁজতে কোয়েলকে পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। পড়াশোনার মাঝে একদিন শিক্ষক হঠাৎ বলেন, “আজ পড়া শেষ হলে তোমাকে একটা কথা বলব।” কোয়েল ভেবেছিলেন, হয়তো পড়া সংক্রান্ত কিছু হবে। কিন্তু পড়া শেষ হওয়ার পর সেই শিক্ষক একেবারে খুলেই বললেন মনের কথা—“আই লাভ ইউ”।
অপ্রস্তুত কোয়েল তখন একেবারে থমকে গিয়েছিলেন। ছোটবেলা, এমন কথা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বাড়ি ফিরে এক নিঃশ্বাসে সব খুলে বলেন মাকে। এরপর আর দেরি করেননি কোয়েলের মা। সেই শিক্ষকের আর বাড়িতে পা রাখা বন্ধ হয়ে যায়।
মজার কথা, এই পুরো ব্যাপারটা কোয়েল তাঁর বাবাকে বলেননি। তবে তিনি অনুমান করেন, মা হয়তো পরে বাবাকে সবটা বলেছিলেন।
আরও পড়ুনঃ ‘ছেলেদের সঙ্গে ডেটে যেতেন মা, বাবা কখনও আপত্তি করেননি, ছেলেবেলা থেকে মা-বাবাকে আদর করতে দেখেছি, লুকিয়ে নয়” — বাবা মাকে নিয়ে একি বললেন কবীর সুমন
এই ছোট্ট কিন্তু দাগ রেখে যাওয়া অভিজ্ঞতা আজও ভুলতে পারেন না কোয়েল। অনেকেই ভাবেন, তারকাদের জীবন কেবলই আড়ম্বরের—কিন্তু এমন গল্প প্রমাণ করে দেয়, তারকারাও ঠিক আমাদের মতোই, তাদের ছোটবেলাও ভরপুর গল্পে আর অদ্ভুত অভিজ্ঞতায় ভরা।





