এবারে যশ নুসরতের ভাঙা সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কোয়েল মল্লিক! কি বললেন অভিনেত্রী?

টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি জুটি হলো যশ নুসরতের (Yash-Nusrat) জুটি। করোনাকালীন সময় থেকেই দুজনে একসঙ্গে রয়েছেন। নুসরাত জাহানের বিয়ের এক বছর পূরণ হতো না হতে যশ এবং নুসরাতের সম্পর্ক নিয়ে জল ঘোলা হতে শুরু করে। ২০২০ সালের শুরুর দিকে নুসরত এবং নিখিল জৈন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তারপরই যশের সাথে সম্পর্কে জড়ান অভিনেত্রী।

সময়ের সাথে সাথে সবাই জানতে পারে নুসরত এবং যশ লিভিং রিলেশনশিপে রয়েছে এবং নুসরাতের গর্ভে যে সন্তান হয়েছে সেটা যশ দাশগুপ্তের। এই সময় অনেক নেটিজেনদের দাবি ছিল নিখিলের মত যশের হাতেও একদিন ছেড়ে দেবেন নুসরত। অনেকের ধারণা ছিল যশ আর নুসরাতের সম্পর্ক টিকবে না।

Yash Dasgupta, Nusrat Jahan, Tollywood, Actress, Actor, Film industry, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, টলিউড, অভিনেতা, অভিনেত্রী, ফিল্ম ইন্ডাস্ট্রি

তবে তারপরে কেটে গিয়েছে চার চারটে বছর। নুসরত এবং যশের সন্তান অনেকটাই বড় হয়ে গিয়েছে। একসঙ্গে প্রায় বিভিন্ন পার্টিতে অনুষ্ঠানে দেখা যায় যশ নুসরতকে। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে এবারে নাকি যশ এবং নুসরতের সম্পর্ক ভাঙতে চলেছে তৃতীয় ব্যক্তির কারণে। সম্প্রতি যশ এবং নুসরাত দুজনের ইনস্টাগ্রামে এ উঁকি দিলে দেখা যাবে দুজন দুজনকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়া থেকে।

এবারে দুজনের বিচ্ছেদ নিয়ে সমালোচনা করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনেত্রী বলেন, ‘অনেক সময় ইগো থেকে মানুষ মানুষের সাথে কথা বলে না, দুজন দুজনের থেকে দূরে চলে যান। আমার মনে হয় দূরত্বটা তৈরি হয় সেখান থেকেই।’ আর অভিনেত্রীর এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেছেন।

কেউ লিখেছেন, ‘অভিনেত্রী একেবারে ঠিক কথা বলছেন’, কেউ আবার বলছেন, ‘সবকিছু মিটিয়ে নিয়ে সম্পর্ক ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।’ কেউ বলেন, নুসরাত কেন দোষ তো যশের ও হতে পারে।’ কিন্তু কিসের জন্য আলাদা থাকছেন দুজনে সেই নিয়ে তাদের মুখ থেকে এখনো কিছুই জানা যায়নি। এই বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেনি।