আমরা সবাই কমবেশি চিনি মীর আফসার আলীকে—রেডিওর সেই ঝাঁঝালো গলা, যার কণ্ঠে গল্প শুনে বড় হয়েছেন বহু বাঙালি। স্ট্যান্ড আপ কমেডি, টিভি শো থেকে শুরু করে সানডে সাসপেন্স—মীর যেন একা হাতে গড়ে তুলেছেন নিজের ব্র্যান্ড। তবে এত আলোয় থাকা মানুষটা নিজের পারিবারিক জীবনটাকে বরাবরই রেখেছেন একদম আড়ালে।
মীরের পরিবার বলতে তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে। অনেকেই জানেন না, তাঁর স্ত্রী সোমা ভট্টাচার্য একজন হিন্দু। আর পেশায় তিনি একজন ডাক্তার। মীর-সোমার আলাপটা হয়েছিল রেডিওর সূত্রে, আর সেখান থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব, প্রেম আর তারপর খুব সাধারণ এক বিয়ের গল্প।
কোনও জাঁকজমক নয়, শুধুই কাছের কয়েকজন বন্ধু আর আত্মীয়দের নিয়ে সাদামাটা ভাবেই বিয়েটা সেরেছিলেন তাঁরা। আজ প্রায় ২৭ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন মীর আর সোমা। তাঁদের একমাত্র মেয়ে মুসকান এখন বড় হয়ে গেছে।
আরও পড়ুনঃ ভ্লগিং করতে গিয়েই প্রেম! পর্দার ‘ঝিলিক’ বাস্তব জীবনে লাগল প্রেমের ছোঁয়া! সামনে এল প্রেমিকের পরিচয়
কয়েক বছর আগে মীর রেডিও থেকে বিদায় নিলেও থেমে যাননি। নিজের নতুন রেডিও চ্যানেল ‘গল্প মীরের ঠেক’ চালু করেছেন। পাশাপাশি, এখনও প্রতি রবিবার বাঙালির ঘরে ঘরে ‘সানডে সাসপেন্স’ দিয়ে রোমাঞ্চে ভরিয়ে দেন তিনি। মীরের জীবন যেন এক মিষ্টি মেলবন্ধন—পেশার প্রেম, ধর্মের সীমানা পেরিয়ে আসল গল্পটা প্রেমেরই।





