হাসপাতালের বেড থেকে সোজা গোয়ার সমুদ্র সৈকত! মধুমিতার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আবার চর্চা শুরু

মধুমিতা সরকার, ছোটপর্দা দিয়ে তাঁর সফর শুরু হলেও এখন তিনি টলিপাড়ার অন্যতম সফল অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততা কাটিয়ে একটু অন্য মেজাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। গোয়ায় নোনা হাওয়ায় এখন ছুটি কাটাচ্ছেন তিনি। অভিনেত্রী তাঁর এই হট লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিতেই হুমড়ি খেয়ে পরলেন নেটিজেনরা । কেউ করলেন প্রশংসা তো কেউ তির্যক মন্তব্য। কিছু দিন আগেই তাকে অসুস্থ দেখা গিয়েছিল এখন আবার গোয়ার ছবি। আসলে অসুস্থ অবস্থায় নিজের গোয়ায় ছুটি কাটানোর স্মৃতি চারণ করলেন অভিনেত্রী। বাংলার এই গ্ল্যামারাস সুন্দরী অভিনেত্রী সারাদিন কাজ নিয়ে থাকলেও কাজের ফাঁকে তার দেখা মিলল গোয়ার সমুদ্র সৈকতে।

কিছুদিন আগেই বেশ অসুস্থ ছিলেন মধুমিতা। মধুমিতা সরকার যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে যে তাঁর হাতে স্যালাইনের নল ঢোকানো, চোখ-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট এবং অভিনেত্রী হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। বালিশের পাশে একটি বই রাখা। এই ছবি পোস্ট করার পর মধুমিতা তাঁর ক্যাপশনে লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।’

মধুমিতা সরকারের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে শুধুই সমুদ্র আর সমুদ্র। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ঢুঁ মারলেই দেখা যাবে কখনও চিংড়িতে কামড় বসাচ্ছেন আবার কখনও বা ডুব দিচ্ছেন চিল বিয়ারে। অভিনেত্রী কি গোয়ায় একা গিয়েছেন ? নাকি সঙ্গে কেউ আছেন সেটা অবশ্য খোলসা করে বলেননি। প্রায়ই নেট দুনিয়ায় তাঁর বোল্ড অবতারের ছবি উষ্ণতা ছড়ায়। ধারাবাহিক দিয়ে মধুমিতা কেরিয়ার শুরু করলেও এখন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড ও ওয়েব সিরিজে।

একসময় পাখি নামেই মধুমিতাকে চিনতেন সবাই। ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল তাঁর কেরিয়ারের যাত্রা। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এখন হাতে তাঁর অনেক ছবি। তবে কাজের ফাঁকে ঘুরতে তিনি ভোলেন না। তাই তো এবারে পৌঁছে গিয়েছেন গোয়াতে। পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবি ‘চিনি ২’ তে দেখা যেতে চলেছে অভিনেত্রী মধুমিতাকে। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্যকে। যদিও এটা চিনির সিক্যুয়েল হবে না বলেই জানিয়েছেন পরিচালক। এছাড়া টলিউডের পর নাকি অভিনেত্রী দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছে এমনটাও খবর মিলেছে।

টলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে মধুমিতার জুড়ি মেলা ভার। প্রথম থেকেই তার ভক্তের সংখ্যা কম নয়। আর ধীরে ধীরে সেই সংখ্যা এখন অগুন্তি। গোয়ায় গিয়ে আধুনিক জামা কাপড়ে তার পোস্ট করা ছবিগুলি হৃদয় কাঁপাতে বাধ্য ভক্তদের। ইনস্টাগ্রামেও তার ভক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই মিলিয়ন। ঘুরতে গিয়ে বেশ খুশি অভিনেত্রী তারই ঝলক শেয়ার করে নিলেন ভক্তদের সাথে।