বর্তমানে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা মৈনাক ব্যানার্জী (Mainak Banerjee)। জি বাংলার পর্দায় অর্গানিক স্টুডিওর প্রযোজিত ইচ্ছে পুতুল ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন মৈনাক। বর্তমানে তরুণীদের হার্টথ্রব ইচ্ছে পুতুলের নীল (Icche Putul)। ধারাবাহিকটিতে তিতিক্ষা দাসের সঙ্গে মৈনাকের জুটি রীতিমতো সাড়া ফেলেছিল ছোটপর্দায়। সৌরনীলের সঙ্গে মেঘের জুটি পর্দায় একেবারেই সুপার হিট।
২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্দায় শুরু হয়েছিল ইচ্ছে পুতুল। একসময় টিআরপি তালিকাতেও তাক লাগানো ফলাফল করেছিল ইচ্ছে পুতুল। দিদি ময়ূরীর জন্য মেঘের বারবার আত্মবলিদানের গল্প, মেঘ আর নীলকে আলাদা করার জন্য ময়ূরীর নিত্যনতুন প্রচেষ্টা ভীষণ উৎসাহিত করেছিলেন বাঙালি গৃহিণীদের। বেশ কয়েকবার টিআরপি তালিকায় বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছিল ইচ্ছে পুতুল। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় ভীষণ পছন্দ করেছিল দর্শকরা।
তবে সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে ইচ্ছে পুতুলে জনপ্রিয়তা। রাতের স্লট হারিয়ে সন্ধ্যে ৬টায় সম্প্রচারিত হতে শুরু করে ইচ্ছে পুতুল। কিন্তু সময় পরিবর্তনের পরও বদলায়নি ধারাবাহিকের ভাগ্য। ধারাবাহিকে একের পর এক চমক আসার পরও বাড়েনি ধারাবাহিকের টিআরপি। ফলে বছর খানেক যেতে না যেতেই ধারাবাহিকের কাহিনীতে ইতি টানার চরম সিদ্ধান্ত নিয়ে নেয় চ্যানেল।
ইচ্ছে পুতুলের পর ফের ছোটপর্দায় ফিরছেন মৈনাক ব্যানার্জী
২০২৪ সালের ৯ মার্চ শেষবারের মতো সম্প্রচারিত হয়ে পর্দা থেকে চিরবিদায় নেয় ইচ্ছে পুতুল। মেঘ ও নীলের সন্তান এবং ময়ূরীর মধ্যে আমূল পরিবর্তন দেখা গিয়েছিল ধারাবাহিকের শেষ পর্বে। তাড়াহুড়ো করে হলেও ধারাবাহিকের সমাপ্তি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। কিন্তু তারপর থেকেই ছোটপর্দা আর দেখা যায়নি অভিনেতা মৈনাক ব্যানার্জীকে। দর্শক অধীর অপেক্ষায় বসে আছেন অভিনেতার কামব্যাকের সংবাদ শোনার জন্য। তবে এবার সমাপ্তি ঘটল অপেক্ষার। জানা গেছে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা মৈনাক ব্যানার্জী।
আরও পড়ুন: সংসারে ছিল অভাব, বাবার সঙ্গে বিক্রি করেছেন চপ! জেনে নিন অভিনেতা সুপ্রিয় দত্তর জীবন কাহিনী
কে অভিনয় করতে চলেছে মৈনাকের বিপরীতে?
সম্প্রতি জানা গেছে জি বাংলার পর্দায় আসতে চলেছে মৈনাক ব্যানার্জীর নতুন ধারাবাহিক। যেখানে মৈনাকের বিপরীতে দেখা যাবে টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী অরুণিমা হালদারকে। শেষবার জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকে তিতিরের চরিত্রে অরুণিমাকে দেখেছেন দর্শকরা। তবে এবার ঋত্বিককে মৈনাকের সঙ্গে জুটি বাঁধছেন অরুণিমা। ইচ্ছে পুতুলের মতোই এই ধারাবাহিকটিতেও দেখা যাবে ত্রিকোণ প্রেমের কাহিনী। পর্দায় বরাবরই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিকোণ প্রেমের গল্প। ফলে এই ধারাবাহিকটিও দর্শকদের মন জয় করবে এমনটাই আশা রাখছেন প্রযোজনা সংস্থা। গতকালই হয়ে গেলে ধারাবাহিকটির প্রোমো শুটিং। শহর থেকে দূরে একটি বাড়িতে গতকাল হয়েছে শুটিং। খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিকটি। জানা গেছে ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে গাঁটছড়া খ্যাত অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।





