দর্শকদের জন্য বিরাট সুখবর❗একসাথে কামব্যাক করছেন মানালি-অঙ্গনা! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক!

বর্তমানে টেলিভিশন ( Television ) অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে। প্রথম সারির চ্যানেল জি বাংলা (Zee Bangla) , স্টার জলসা (Star jalsha) থেকে শুরু করে অন্যান্য একাধিক চ্যানেল যেমন কালার্স বাংলা (Colours bangla) সান বাংলাতে (Sun Bangla) ও সকাল থেকে রাত অবধি একাধিক ধারাবাহিক চলে। এই সকল ধারাবাহিকগুলি কোনটা কতদিন থাকবে সেটা টিআরপির (Trp) ওপর নির্ভর করে!

বর্তমানে টলিউড ( tollywood ) ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় নায়িকা দীর্ঘদিন পর আবার ফিরতে চলেছেন নতুন প্রজেক্ট নিয়ে। জনপ্রিয় এই দুজন অভিনেত্রী হলেন অভিনেত্রী অঙ্গনা রায় ও মানালি দে। ছোট পর্দার সাথে সাথে বড় পর্দা সব মাধ্যমেই কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন জনপ্রিয় এই দুই অভিনেত্রী। তাদেরকে আবার দীর্ঘদিন পরে নতুন প্রজেক্টে একসাথে পাওয়া যাবে শুনে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দর্শক।

অভিনেত্রী মানালি দে – কে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’তে। এই ধারাবাহিকে মেয়েদের দাম্পত্য জীবনের একাধিক সমস্যা তুলে ধরা হত। ধারাবাহিকটির গল্প বাস্তববাদী বলে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু টিআরপি কম থাকায় খুব অল্পদিনেই শেষ হয়ে যায় এই ধারাবাহিক। তারপর থেকেই দর্শকরা চেয়েছিলেন মানালি নতুন কাজে ফিরুক। এইবার জনপ্রিয় অভিনেত্রী আবার নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন।

অন্যদিকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলেতে অঙ্গনাকে শেষবার দেখা গিয়েছিল। তবে ধারাবাহিক চলাকালীন একটা সময় অঙ্গনার শরীর অসুস্থ হয়ে পড়ায় মাঝপথে তিনি ধারাবাহিকটি ছেড়ে বেরিয়ে আসেন এবং সেই সময় মুখ বদল হয় কেন্দ্রীয় চরিত্রের। কেন্দ্রীয় চরিত্রের মুখ বদল হয়ে রুকমা রায় আসেন মুখ্য ভূমিকায়। তবে পারো এবং পার্বতী চরিত্রে অঙ্গনার অভিনয় নিয়ে রীতিমত প্রশংসা হতে থাকে।

এই যে গল্পটি আসছে সেখানে আমরা ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাব। এই ত্রিকোণ প্রেমের গল্পের দুজন নায়িকাই হবেন মানালি আর অঙ্গনা। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,‌ এই দুজনের বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সুভদ্র মুখোপাধ্যায়কে। একটি খবর অনুযায়ী, নভেম্বর বা ডিসেম্বর মাসে নতুন এই প্রজেক্টের কাজ শুরু হবে। কোন চ্যানেলে এই নতুন ধারাবাহিকটি আসবে তা নিয়ে রীতিমত উৎসাহিত হয়ে আছেন দর্শক!

তবে এই দুই জনপ্রিয় অভিনেত্রী ও এদের অবলম্বনে তৈরি হওয়া ত্রিকোণ প্রেমের এই গল্প কোন‌ও ধারাবাহিকে দেখানো হবে না। নতুন ওটিটি প্লাটফর্ম হইচইয়ের একটি নতুন ওয়েব সিরিজ আসছে যে ওয়েব সিরিজটি তৈরি হবে এই দুজন জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে। তাহলে বড় পর্দা, ছোট পর্দার পাশাপাশি এবার ওয়েব সিরিজও মাতিয়ে দেবেন জনপ্রিয় এই দুই অভিনেত্রী!