ছোটপর্দায় ফিরলেন মানালি দে, তবে এবার নতুন রূপে!

দীর্ঘদিন পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন মানালি দে! ‘দুগ্গামণি ও বাঘ মামা’-র পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাকে। যদিও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে মানালি দে মানেই পর্দা কাঁপানো নায়িকা—তবুও শেষ ধারাবাহিকটা ঠিক তেমন ছাপ ফেলতে পারেনি।

তবে এবার কোনও সিরিয়ালে নয়, জনপ্রিয় রিয়েলিটি শো ড্যান্স বাংলা ড্যান্স-এর মঞ্চে অতিথি হিসেবেই ফিরছেন মানালি। নিজেই এই সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী সম্প্রতি মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন—”দেখা হচ্ছে খুব শীঘ্রই।”

তাঁকে আবারও টিভির পর্দায় দেখতে পেয়ে দারুণ খুশি ভক্তরা। অনেকেই মন্তব্য করছেন, “অবশেষে কামব্যাক!”, “মানালিকে মিস করছিলাম!”—এমনকি কেউ কেউ ধারাবাহিকে ফেরার জন্য অনুরোধও করেছেন। মানে, নতুন ধারাবাহিক নয়, কিন্তু মানালি ফিরেছেন—এটাই আপাতত বড় খবর!