ছেলের প্রথম জন্মদিনে জমকালো আয়োজন! সঙ্গে ডিভোর্সের ইঙ্গিত? কি বললেন মানসী সেনগুপ্ত?

ছোটপর্দার জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্তের পরিবারে সম্প্রতি ছিল বিশেষ দিন। এক বছর পূর্ণ করেছে তাঁর ছেলে অধ্যায়, যাকে আদর করে ‘গোল্লা’ বলে ডাকেন তিনি। এই উপলক্ষে বাড়িতেই আয়োজন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান। ছেলের জন্য বিশেষ করে সাজানো হয়েছিল বাঙালি খাবারের থালা, যা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রূপোর থালা ও বাটিতে নানা রকম খাবার সাজিয়ে ছেলেকে খাওয়াচ্ছেন মানসী। ছোট্ট অধ্যায় নিজে খেতে না পারায় কোলে নিয়েই যত্ন করে তাকে খাওয়ান অভিনেত্রী। মেনুতে ছিল আলুভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, মাছ, পোলাও এবং দই। শেষে নিজের হাতে ছেলেকে দই খাইয়ে দেন তিনি, আর মেয়েও ভাইকে আশীর্বাদ করে।

এর আগেই কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন মানসী। সেই মুহূর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছেলের জন্মের পুরনো ছবিও পোস্ট করেন অভিনেত্রী। আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, ছেলে তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, আর সব সময় তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সেই পোস্টই পরে নতুন করে আলোচনার জন্ম দেয়।

কারণ ওই ক্যাপশনের কিছু কথা থেকেই শুরু হয় ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা। অনেকেই মনে করেন, তাঁর দাম্পত্য জীবনে সমস্যা চলছে। আগে একবার দূরত্ব তৈরি হলেও পরে সম্পর্ক ঠিক হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আগের থেকে ভিন্ন বলেই মনে করছেন অনেকে।

এক সাক্ষাৎকারে মানসী নিজেই জানান, অনেকদিন ধরেই স্বামীর সঙ্গে সমস্যা চলছিল। সন্তানের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তিনি জানান, তাঁরা ডিভোর্সের পথে হাঁটছেন। তবে বাবা-মা হিসেবে দুজনেই সন্তানের দায়িত্ব পালন করবেন, এমনটাই স্পষ্ট করেছেন অভিনেত্রী।