“লোকে ভাবে আমার কষ্ট হয়না…” নতুন ভিডিয়ো বানিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী

ডালহৌসির পাইস হোটেলে কালো টিশার্ট, গলায় হেডফোন পরা স্মার্ট দিদি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দিনী দি (Nandini Di)। প্রতিদিন তাঁর হোটেলে পাত পড়ে শত শত মানুষের। এছাড়া ইউটিউবার (Youtuber), ব্লগার (Vlogger) দের ভিড় লেগেই থাকে। মাঝেমধ্যেই নন্দিনী দিকে (Nandini Di) নিয়ে নানান কটাক্ষ চলে সমাজ মাধ্যমে (Social Media)। সাধারণত চুপ করে থাকলেও এইবার মুখ খুললেন স্মার্ট দিদি।

ডালহৌসির হোটেল থেকে এখন তাঁর নতুন ঠিকানা হয়েছে নিউটাউন। সেখানে সম্প্রতি চালু হয়েছে ‘নন্দিনী দির হেঁশেল’। প্রথম দিন থেকেই সারি সারি মানুষের ভিড় লেগে রয়েছে এখানে। সাফল্যে খুশি হলেও কখনও কখনও ভেঙেও পড়েন স্মার্ট দিদি।

জনপ্রিয়তা এলে কটাক্ষ শুনতে হবেই। এহেন কথা মেনেই হাসিমুখে রয়েছেন নন্দিনী দি।

সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা কম হয়না। সব সময়েই তাঁর হোটেলের খবর ঘোরাফেরা করে সমাজমাধ্যমের পাতায়। মাঝে নন্দিনী দির নম্বর ভাইরাল হওয়ার ঘটনাও সামনে এসেছিল। স্মার্ট দিদি ছলছলে চোখে বলেন, ফোন করে তাঁর রেট জানতে চাওয়া হচ্ছে! ব্লগারদের মাধ্যমেই ঘটনাটি ঘটেছিল বলে নন্দিনী দির মত। যদিও তাঁদের ক্ষমা করে দেন তিনি।

পুরনো কথা ভুলে পুরোদমে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নন্দিনী দি। তবে এরমধ্যেই একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, “আসলে আমি দুঃখকে মেনে নিয়ে হাসতে শিখেছি। তাই লোকে ভাবে আমার কখনোই খারাপ লাগেনা। কিন্তু সত্যি সেটা নয়। আমারও কষ্ট হয়…।” নন্দিনী দির ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হাজারও তর্ক-বিতর্ক থাকলেও নন্দিনী দিদি হার মানতে রাজি নন। পাইস হোটেল, নিউটাউনের হেঁশেল সামলে ইউটিউবে চ্যানেল খুলেছেন তিনি।আর সেখানেই রমরমিয়ে বাড়ছে সাবসক্রাইবার।

সবকিছু নিয়ে বেজায় ব্যস্ত স্মার্ট দিদি। কটাক্ষ শুনে সাময়িক মন খারাপ হলেও তা নিয়ে বিশেষ ভাবতে রাজি নন তিনি।