ফের সংবাদের শিরোনামে নবনীতা দাস (Nabanita Das)। তবে এবার অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে নয়। সেই মামলার বিচার প্রক্রিয়া চলছে। বেশ কয়েকমাস আলাদাও থাকছেন দুজন। এদিকে, নবনীতার জীবনে চলছে কঠিন সময়। অভিনেত্রীর সমাজ মাধ্যমে চোখ রাখলে ঠিক তেমনটাই ইঙ্গিত মিলছে। তবে এবার খারাপ সময়ের মধ্যেই এল সুখবর।
জিতু- নবনীতার বিয়ের আইনি প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। তবে সূত্রের খবর, এখনও ডিভোর্স শংসাপত্র আসেনি তাঁদের। গত বছর পুজোর আগে সমাজ মাধ্যমে জিতুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা। প্রাক্তনকে নিয়ে নিয়ে আবেগঘন পোস্ট করার পর শেষমেশ মুখ খুলেছিলেন জিতু। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে তারকা দম্পতি।

নবনীতা আর জিতুর সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে বিস্তর কাটাছেঁড়া করেছেন নেটিজেনরা। চার বছরের দাম্পত্য শেষ হওয়ার কয়েকদিন আগেও ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে নবনীতা আর জিতুর মাখোমাখো ভালোবাসার ঝলক দেখেছিল গোটা বাংলা। তবে হঠাৎই ঘেঁটে যায় সবটা।
এই মুহূর্তে, নবনীতা ব্যস্ত ‘বিয়ের ফুল’ ধারাবাহিকের কলির চরিত্রে অভিনয় করতে। টেলি পাড়ার অন্দরে গুঞ্জন, খুব শীঘ্রই তাঁর দেখা মিলবে বড় পর্দায়। এই জল্পনার মাঝেই, নবনীতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় আলোচনা। তাহলে কি এবার জিতুকে ভুলে অন্য প্রেমে মজেছেন অভিনেত্রী?
আরও পড়ুনঃ “তোমার যোগ্যতা নেই…!” আসমানকে একঘর লোকের সামনে অপমান করল তোতা! রূপের সাথে আবার নতুন জীবন শুরু তার!
সম্প্রতি সমাজমাধ্যমে সর্ষেরক্ষেতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নবনীতা দাস। জিতু কমলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে চর্চা জারি থাকলেও, নেটিজেনদের কাছে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন নবনীতা। ক্যাপশনে লিখেছেন, ‘রাজকে মিস করছি।’ যদিও হ্যাশট্যাগে অভিনেত্রী লিখেছেন, DDLJ। অর্থাৎ, ‘রাজ’ অর্থে তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ রাজের কথাই বলেছেন তা খোলসা করলেন তিনি।





