অঙ্কুশের কারণে আটকে গিয়েছে বিয়ে… আর কতজনকে প্রতিশ্রুতি দিয়েছে সেটা তো জানি না!- বি’স্ফোরক ঐন্দ্রিলা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেম নতুন কিছু নয়। এইরকম নানান ঘটনা ঘটে আসছে কয়েক বছর আগে থেকেই। সেরকমই টলিউডের একটি জনপ্রিয় জুটি হল অঙ্কুশ ঐন্দ্রিলার (Ankush-Oindrila) জুটি। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুজনে। একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন তারা। নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেনি অঙ্কুশ (Ankush Hazra) বা ঐন্দ্রিলা (Oindrila Sen) কেউ। তাদের প্রেমের সম্পর্ক বহুদিনের কিন্তু বিয়েটা কবে তাই নিয়ে দর্শকমহলে একাধিক প্রশ্ন ওঠে মাঝেমধ্যে।

ঐন্দ্রিলাকে অনেক ছোটবেলা থেকেই অভিনয় করতে দেখেছি আমরা। শিশু শিল্পী হিসেবে প্রথম টলিউডে পা রাখেন অভিনেত্রী। জিৎ এর সাথে বিভিন্ন ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ধারাবাহিক জগতেও বেশ কিছু ধারাবাহিককে অভিনয় করেছেন। প্রতিটি ধারাবাহিক ছিল সুপার হিট। যেমন জি বাংলার সাত পাকে বাঁধা থেকে শুরু করে স্টার জলসার ফাগুন বউ সব ধারাবাহিকে অসাধারণ অভিনয় ছিল ঐন্দ্রিলার।

ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে আলাপ হয় অংকুশের সঙ্গে। অঙ্কুশ ইন্ডাস্ট্রিতে অনেক পরে আসলেও তার সঙ্গে ঐন্দ্রিলার কেমিস্ট্রি কিন্তু একেবারে জমজমাট। সাক্ষাৎকারে বহুবার তাদের খুনসুঁটি মাখা প্রেম ধরা পড়েছে। এছাড়াও তাদের সম্পর্কটা যে ভীষণ মজাদার তা বোঝাই যায়। একাধিকবার বিভিন্ন ভিডিও এবং রিলের মাধ্যমে তাদের সেই মজাদার সম্পর্ক দেখা গিয়েছে।

সাক্ষাৎকারের বিয়ে নিয়ে মুখ খুললে ঐন্দ্রিলা

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ঐন্দ্রিলা। সাক্ষাৎকারে ঐন্দ্রিলাকে প্রশ্ন করা হলে জানান তিনি এখনই তৈরি বিয়ের জন্য, যদি তাকে আগামী দু-একদিনের মধ্যে বিয়ে করে নিতে বলা হয় তাহলে তিনি এখনি বিয়ে সেরে নেবেন। এই যুগের মেয়ে হয়ে এই সময়ে দাঁড়িয়ে যেখানে তার চারপাশটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল সেখানে তিনি এক পায়ে বিয়ের জন্য তৈরি। কিন্তু অঙ্কুশ হয়তো আরও তিন চার জায়গায় কথা দিয়ে রেখেছে তাই এখনো বিয়েটা করতে পারছে না।

আরও পড়ুন: বাস্তবসম্মত ট্র্যাক দেখালেই টিআরপি শেষ আর গল্পও শেষ! বলছেন দর্শক!

অন্যদিকে অঙ্কুশকে একই প্রশ্ন করা হলে অঙ্কুশ জানান সঠিক পাত্রী পেলে অবশ্যই বিয়ে করে ফেলবেন তার কোন আপত্তি নেই। পুরো বিষয়টা মজার ছলেই ঘটেছে এবং দর্শকও সেটা বুঝতে পেরেছেন। সুতরাং বুঝতেই পারছেন তাদের সম্পর্ক এর কেমিস্ট্রিটা ঠিক কি রকম। তবে অঙ্কুশ ঐন্দ্রিলার ভক্তরা কিন্তু অধীর আগ্রহে সেই দিনটার জন্যই অপেক্ষা করছেন যেই দিনটা দুজনকে একসঙ্গে ছাদনা তলায় দেখবেন তারা।