তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা পুত্র সন্তান কবীর এবং মেয়েকে নিয়ে তার সুখের সংসার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা করেন না কোয়েল। পছন্দ করেন না নিজের ব্যক্তিগত জীবনকে সবার সামনে আনতে।
গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোয়েল এমন একজন অভিনেত্রী যাকে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। অভিনেত্রীর হেটার্স সংখ্যা সত্যি অনেক কম অন্যান্য অভিনেত্রীদের তুলনায়। অভিনেত্রীকে নিয়ে কোনদিন কোন কন্ট্রভারসি তৈরি হয়নি। সকলের খুবই প্রিয় এবং পছন্দের অভিনেত্রী তিনি। নিজের নম্র ভদ্র স্বভাবের কারণে খুব কাছের হয়ে উঠেছেন সকলের।
তবে এবারে অভিনেত্রীকে নিয়ে হঠাৎ এক সাক্ষাৎকারে অপ্রত্যাশিত মন্তব্য করে বসলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। আমার প্রত্যেকেই জানি টলিউড ইন্ডাস্ট্রির হিট জুটি গুলির মধ্যে প্রথমেই রয়েছে জিৎ-কোয়েলের নাম এখনো পর্যন্ত তাদের জুটির সেই জনপ্রিয়তা এতটুকু কমেনি আজও তোর সুখ জিৎ কোয়েলের জুটির ছবি দেখতে চান পর্দায়। সেরকম সাক্ষাৎকারে পরমব্রতকে জিজ্ঞাসা করা হয় তাঁদের নিয়ে কী ছবি বানানোর পরিকল্পনা আছে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের?
পরমব্রত যে জিৎ এবং কোয়েলকে নিয়ে ছবি বানাতে আগ্রহী সেটা স্পষ্ট করে তিনি আবারও বলেন, ‘এটা আমি ভাবি, এটা আমার অনেক বার মনে হয়েছে যে এদের দুজনকে নিয়ে ছবি বানাই। এটা আমি নিশ্চয় চেষ্টা করব।’
আরও পড়ুনঃ
এর পাশাপাশি পরম এটাও বলেন, ‘কোয়েলের স্ক্রিপ্ট নিয়ে অনেক সমস্যা আছে। কোয়েল অত সোজা না। অনেক বকে। ভীষণ ভালো জানো পরমব্রত বলবে প্রথমে, তারপরই বলবে জানো আমার মনে হচ্ছে… প্রথমে শুনে মনে হবে কী প্রশংসা হচ্ছে, বাড়ি ফিরতে ফিরতে গাড়ি চালাতে চালাতে মনে হবে, এই এক মিনিট এটা তো প্রশংসা ছিল না। ও আসলে অন্য জায়গা থেকে ক্যাঁক করে গলা টিপে ধরেছে। এটা কোয়েলের আছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় জিৎ দা আর কোয়েলকে নিয়ে একটা ছবি করলে ভালো হয়।’





