দেড় মাস পর ছেলের ঝলক দেখালেন প্রিয়া, ক্যাপশনে লিখলেন ‘ম্যাম্মাস বেবী’

গত জুনেই নতুন সদস্য এসেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিবারে। স্ত্রী প্রিয়া চক্রবর্তী জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। সুখবরটি নিজেরাই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

যদিও এখনও ছেলের নাম স্থির হয়নি, তবে আদর করে তাঁকে ‘জুনিয়র’ বলে ডাকেন পরমব্রত ও প্রিয়া। কিছুদিন আগে পরমব্রত প্রথম ছেলের ছবি প্রকাশ করলেও মুখ দেখাননি তিনি।

এবার প্রায় দেড় মাস পর ছেলের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন মা প্রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘Mama’s Baby’। যদিও এবারও ছোট্টটির মুখ দেখাননি প্রিয়া, ছবিতে দেখা যাচ্ছে মা’র আঙুল শক্ত করে ধরে আছে নবজাতক। এই স্নেহময় ছবি দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছা ও ভালোবাসা।

মানুষ হিসেবে অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে বাংলার দর্শক ভীষণ পছন্দ করেন। তার ব্যক্তিগত জীবনে সম্পর্কেও মানুষের আগ্রহের অন্ত নেই। তাই তার প্রথম সন্তানকে দেখার জন্য মুখিয়ে রয়েছে তার ভক্তরা।