এই মুহূর্তে বাংলার সবথেকে বড় রিয়েলিটি শো (Reality Show) বিগ বসের (Bigg Boss) ঘরে আবার জমে উঠেছে উত্তেজনার পারদ! গতকাল ঘরের সমস্ত সদস্যদের নিয়ে শুরু হয়েছে নতুন একটি লাক্সারি বাজেট টাস্ক। প্রতিযোগিতা জমিয়ে তুলতে প্রতিযোগীদের দুটি দলে ভাগ করে দেওয়া হয়েছে একদল ‘পাখির দল’ এবং অন্যদল ‘হরিণের দল’। আর ঘরের বাকি সদস্যরা হয়েছেন সাধারণ ‘জনতা’। সম্পূর্ণ খেলাটি সঠিকভাবে পরিচালনার জন্য সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে ভরত কলকে।
টাস্কটির নাম রাখা হয়েছে ‘রাজনীতি’। নিয়ম অনুযায়ী, যে দল এই খেলায় জয়ী হবে, তাদের হাতেই উঠবে বহু কাঙ্ক্ষিত লাক্সারি বাজেট। বিজয়ী হওয়ার লক্ষ্যে খেলা শুরু হতেই দুটি দল নিজেদের প্রচারকার্যে নেমে পড়ে। দলীয় পতাকা তৈরি করা থেকে শুরু করে জনতার মন জয় করার জন্য বিভিন্ন কাজকর্ম পরিচালনা সবই শুরু হয় জোরকদমে।
তবে কাজ চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজবীর এবং দুর্নিবারের দলের মধ্যে তীব্র তর্কাতর্কি ও মারমুখী পরিস্থিতি তৈরি হয়। ঘটনার তোড়ে রাজবীর চরম সিদ্ধান্ত নিয়ে বসে সে ইচ্ছাকৃতভাবে দুর্নিবারদের দলের তৈরি করা পতাকা ছিঁড়ে ফেলে, তাদের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ঘরের বেশ কিছু সম্পত্তি নষ্ট করে, যা নিয়মের একেবারেই বাইরে ছিল।
রাজবীরের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ তার দলের লোকেরাও ভালোভাবে মেনে নিতে পারেনি। শৃঙ্খলাভঙ্গের অপরাধে দলের সদস্যরাই রাজবীরকে তাদের পার্টি থেকে বাদ দিয়ে দেয় এবং তাকে আর নিজেদের দলের প্রতিনিধি হিসেবে স্বীকার করতে অস্বীকার করে।
আরও পড়ুনঃ মনামীর কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন জিতু! দ্রুতই সুস্থ হয়ে ঘরে ফিরছেন সৃজলা! মানুষ বনাম রোবটের হাই-ভোল্টেজ টাস্ক! সব মিলিয়ে জমজমাট বিগ বস!
অন্যদিকে, খেলার মাঝেই সৃজলাকে আ’ঘাত করে রাজবীর মন্তব্য করে যে, সৃজলা নাকি ‘ভিকটিম কার্ড’ ও ‘সিম্প্যাথি কার্ড’ খেলছে। এই মন্তব্য কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয় এবং অনুষ্কার সঙ্গে রাজবীরের ব্যাপক গোলমাল বেঁধে যায়। একপর্যায়ে অনুষ্কা প্রকাশ্যেই রাজবীরের হাঁড়ির খবর ফাঁস করে দেওয়ার হু’মকি দেয়। এখন দেখার বিষয়, সব বিতর্ক ও উত্তেজনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কোন দল এই লাক্সারি বাজেট গেমে জয় ছিনিয়ে নেয়!





