মন্দারমণি (Mandarmoni) সি বিচে ঘুরতে গিয়েছেন সেখানেই একদল দুষ্কৃতী এসে বন্দুক ঠেকিয়ে তাদের কাছে থাকা সমস্ত মূল্যবান জিনিস আদায় করছে। এমন ঘটনা সাধারণত আমরা গল্পের বই অথবা থ্রিলার সিনেমাতেই (Thirller Cinema) দেখেছি। কিন্তু এমন ঘটনা যে বাস্তবেই ঘটে যাবে সেটা কে আর জানতো। মন্দারমণিতে শুটিং করতে যাওয়াই হল কাল। দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন জনপ্রিয় পরিচালক (Director)। শুটিং চলাকালীনই অপহরণ করা হলো পরিচালককে।
আরো এক দুর্ঘটনার খবর সামনে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই দুঃসংবাদে কেঁপে উঠেছে গোটা ইন্ডাস্ট্রি। এমন ঘটনাও হতে পারে বাস্তবে সেটা কেউ কল্পনা করতে পারেননি। তবে ঘটনাটি শুনে রীতিমতন শিউরে উঠেছেন সকলেই। জনপ্রিয় পরিচালকের জীবনে এমন দুর্ঘটনা ঘটবে সেটা ভাবতে পারেননি কেউ। ঠিক কি ঘটেছিল ঘটনাস্থলে? কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো?
তিন দিন আগে কলকাতা থেকে ১৭ জনের একটি টিম নিয়ে মন্দারমণিতে শুটিং করতে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় এক পরিচালক। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মন্দারমণির কাছে লাল কাঁকড়ার বিচে শুটিং চলছিল স্বাভাবিক নিয়মে। আর সেখানেই ঘটে বড় বিপত্তি। বিপদ যে ওত পেতে ছিল সেটা কে আর জানতো। একটি প্রাইভেট গাড়িতে করে হঠাৎ সি বিচে হাজির হয় চার দুষ্কৃতী। এর পরই চলে হামলা। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে ওই গাড়িতে করেই পালায় দুষ্কৃতীরা।
সেখানকার একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “চিৎকার-চেঁচামেচি শুনে আমি দোকান থেকে বেরিয়ে দেখি, জনা কয়েক লোক এসে ওই পরিচালককে টেনেহিঁচড়ে গাড়িতে ঢোকানোর চেষ্টা করছে। পরিচালক বারবার ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। দুষ্কৃতীদের দু’জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।” কিন্তু হঠাৎ কি কারণে পরিচালককে অপহরণ করা হলো?
আরও পড়ুনঃ মা হওয়ার আনন্দে হঠাৎ নেমে এল ভয়ংকর বিপর্যয়! মৃ’ত্যুর মুখে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী!
ইতিমধ্যে মন্দারমণি থানার পুলিশ খোঁজখবর করছেন পরিচালকের। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি। দুষ্কৃতীদেরও খোঁজ চলছে। অপরহণ করা হয়েছে শ্রীকান্ত ওরফে প্রিন্স নামের পরিচালককে। শুক্রবারই মিউজিক ভিডিওর শুটিং শেষ করে কলকাতায় ফেরার কথা ছিল সকলের। কিন্তু তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।





