আদালতের মধ্যেই নায়িকার নিতম্বে স্পর্শ! নিজের জীবনের অন্ধকার দিনটির কথা সকলের সামনে তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) ঝাঁ চকচকে দিকটা তো আমরা সকলেই দেখেছি। সেই সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের কথা আমরা অনেকেই জানিনা। সেই সম্পর্কে খোঁজ নেওয়া হয় না আমাদের। সেই অন্ধকার দিকে কথা সবসময় আড়ালেই রাখা হয়। তাই অনেক সময় সেই সমস্ত অজানা খবর আমাদের সামনে আসে না।

এক অভিনেত্রীর জীবনের কঠিন সত্যি উঠে এলো সকলের সামনে। যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনারও। অভিনেত্রী অভিনয় জগতে ব্যাপক জনপ্রিয়। কিন্তু তার সাথে যা হয়েছে সেটা কেউ কল্পনাও করতে পারেননি।অভিনেত্রীর জীবনের সেই অন্ধকারের দিকে কথা উঠে আসার পর অনেকে বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা আদৌ সত্যি কিনা। তবে এমনটাই ঘটেছে আসলে।

অভিনেত্রী ছিলেন আইনের ছাত্রী। তখন তাঁর বয়স ১৯। সেই সময় আদালতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আদালতে শুনানি কীভাবে হয়, তা দেখাতে নিয়ে যান একজন সিনিয়ার আইনজীবী। কোর্টরুমে খুব ভিড়। সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে প্রথমে অনুভব করি, কেউ যেন আমার নিতম্বে হাত দিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভিড়ে জন্য এমনটা হচ্ছে। তারপর দেখি, সেই সিনিয়ার আইনজীবীই আমার পিছনে দাঁড়িয়ে, বার বার নিতম্বে হাত দিচ্ছে। শুধু তাই নয় স্কার্টের ভিতরও হাত দেওয়ার চেষ্টা করছিল। আমি বিপদ বুঝতে পেরেই, তখনই কোর্টরুম থেকে বেরিয়ে আসি। ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম।’

ঘটনাটি ঘটেছে টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী নিমরিত কৌর আলুওয়ালিয়া এর সাথে। আজও সেই ঘটনার কথা মনে করলে কেঁপে ওঠেন অভিনেত্রী। দিল্লি আদালতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলেন নিমরিত। সেখানেই এই জঘন্য ঘটনাটি ঘটেছিল অভিনেত্রীর সাথে। এর পরে নাকি নিমরিতের শার্টের ভিতরেও স্পর্শ করার চেষ্টা করেছিল সেই আইনজীবী। ঘটনা দেখে এগিয়ে এসেছিলেন এক মহিলা আইনজীবী। সঙ্গে সঙ্গে সবটা খুলে বলেন নিমরিত। কিন্তু আদালতের মধ্যেও যে এমন হতে পারে তা ভেবে আজও ভয় পান তিনি।

এমন আরো অনেক ঘটনা আমাদের চারিপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে। কেউ লোক লজ্জার ভয়ে তো কেউ প্রাণের ভয়ে চুপ করে থাকে। মুখ খুলতে পারেন না। আজ থেকে ঠিক এক বছর আগেই কলকাতা শহরে আরজিকর কান্ড নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। শুধুমাত্র দেশ নয় দেশের বাইরে বিদেশের মাটিতেও এই ঘটনার প্রভাব পড়েছিল।