চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বড় ধাক্কা খেল প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (Professor Vidya Banerjee)। সেরা পাঁচের তালিকা থেকে ছিটকে যাওয়ার পরেই গল্পে নতুন মোড় আনার উদ্যোগ নিয়েছে নির্মাতারা। দর্শকদের আগ্রহ ফেরাতে এবার গল্পে যোগ হয়েছে রহস্য আর আবেগের মিশেল। নায়িকা বিদ্যা এবার নিজের অতীত খুঁজে বের করতে বদ্ধপরিকর, আর সেই পথেই শুরু হয়েছে নতুন অধ্যায়।
সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বিদ্যা কথা বলছে রাজরীতের সঙ্গে। সেখানে নিজের শিকড়ের কথা তুলে ধরে সে জানায়, কৃষ্ণ গোপাল নামে এক ব্যক্তির খোঁজ করছে। কারণ একটাই, সে জানতে চায় নিজের বাবার পরিচয়। এই খোঁজের পাশাপাশি কাশ্যপ ব্যানার্জির বিরুদ্ধে নিজের লড়াই চালিয়ে যাওয়াও তার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে।
প্রোমোতে আরও দেখা যায়, কৃষ্ণ গোপাল ফোনে বিদ্যার বাবাকে জানাচ্ছে যে মেয়ের খোঁজ পাওয়া গেছে। এই মুহূর্তটি ঘিরেই উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। অনেকেই এখন জানতে চাইছেন, সত্যিই কি বিদ্যা তার বাবার পরিচয় জানতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও জটিলতা এবং নতুন চমক।
এদিকে ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে, বিদ্যা নিজের নামের আগে থাকা প্রোফেসর তকমা সরিয়ে এখন এমডি হিসেবে নতুন পরিচয় নিয়েছে। পাশাপাশি নায়িকা Swastika Dutta-র নো মেকআপ লুকও নজর কেড়েছে। বাস্তব’ রাহুল আর ফিরবে না, কিন্তু বাচ্চাটা অন্তত জানুক তার বাবা কিভাবে মারা গেল!’ অভিনেতার মৃ’ত্যুর কারণ জানতে সরব টলিউড! FIR দায়েরের পথে আর্টিস্ট ফোরাম!তা তুলে ধরতে তাঁর মুখের ব্রণের দাগও স্পষ্টভাবে দেখানো হচ্ছে, যা দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করেছে।
আরও পড়ুনঃ ‘ রাহুল আর ফিরবে না, কিন্তু বাচ্চাটা অন্তত জানুক তার বাবা কিভাবে মারা গেল!’ অভিনেতার মৃ’ত্যুর কারণ জানতে সরব টলিউড! FIR দায়েরের পথে আর্টিস্ট ফোরাম!
নিজের এই লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা মতামতও জানিয়েছেন স্বস্তিকা। তাঁর মতে, অভিনয়ের মূল শক্তি চরিত্রের সত্যতা, বাহ্যিক সাজ নয়। এই ভাবনা থেকেই তিনি স্বাভাবিক লুকেই অভিনয় করছেন। উল্লেখ্য, স্টার জলসায় সম্প্রচারিত এই ধারাবাহিকটি ইতিমধ্যেই ১০০ পর্ব পার করেছে, আর নতুন ট্র্যাকের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করার চেষ্টা চলছে।





