সবার সামনে হা’তাহাতিতে জড়িয়ে পড়লেন রাজ চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা! সম্পর্কে তৈরি হল দূরত্ব?

বাংলা সিনেমার (Bengali Cinema) জগতের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। অপরদিকে বাংলার সিনেমার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বাংলা বিনোদন (Entertainment) জগতের এই দুই তারকাকে চেনে না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। দুজনেই নিজ নিজ গুণে জয় করেছেন সাধারণ মানুষের মন। একজনের অভিনয় যেমন তাক লাগিয়ে দর্শকদের তেমনই আরেকজনের নির্দেশনায় বাংলায় তৈরি হয়েছে একের পর এক দুর্দান্ত সিনেমা।

কোন কোন সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অঙ্কুশ হাজরা ও রাজ চক্রবর্তী?

একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন দুজনে। অঙ্কুশের অভিনীত জামাই ৪২০, বলো দুগ্গা মাইকী, কানামাছি এবং ভিলেন সিনেমার পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। একসঙ্গে তাদের সিনেমা বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মনে। আর সেই সুবাদেই আরও দৃঢ় হয়েছে দুজনের বন্ধুত্ব। বর্তমানে যদিও একসঙ্গে আর দেখা যায়না অঙ্কুশ এবং রাজ চক্রবর্তীকে।

শেষবার অঙ্কুশ হাজরাকে দেখা গিয়েছিল মির্জা ছবিতে। বক্স অফিসে মোটের উপর ভালো সাড়া পেয়েছে এই ছবি। অন্যদিকে রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি সিনেমাটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বড়পর্দায়। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র। এছাড়াও খুব শীঘ্রই চক্রবর্তী ভার্সেস চক্রবর্তী নামক আরও একটি ছবি আসছে তাঁর। সেখানে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, অহনা দত্তকে প্রধান চরিত্রে দেখা যাবে।

তবে এমন কি হল যে এত পুরোনো সম্পর্কে লাগল ভাঙন? কেন জন্য সম্মুখেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এই দুই তারকা? সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও? তবে কি কোন বিশেষ কারণে রাজ চক্রবর্তী ও অঙ্কুশের সম্পর্কে পড়েছে ভাঙন? কি এমন ঘটল তাদের মধ্যে যে কলার ধরে মা’রপিট থেকে শুরু করে হা’তাহাতি– বাদ গেল না কিছুই! শুধু কি তাই? উপস্থিত পাপারাৎজিকে অঙ্কুশের বাইট নিতেও বারণ করে দিলেন রাজ।

কেন হা’তাহাতিতে জড়িয়ে পড়লেন অঙ্কুশ হাজরা ও রাজ চক্রবর্তী?

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অযোগ্য সিনেমার স্ক্রিনিংয়ের একটি ভিডিও। অযোগ্যর সেই স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অঙ্কুশ হাজরা, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। আর সেখানেই দুই তারকার মধ্যে হাতাহাতি লাগে। না না। ভয় পাবেন না। সবটাই আসলে মজা করে। এদিন অঙ্কুশ রাজকে জোর করে কাছে টেনে গলা চেপে ধরেন প্রথমে। তারপর একটু নাচও করেন। বন্ধুর দুষ্টুমিতে রাজও ভারী মজা পান।