জন্ম ইস্তকই সে সেলিব্রেটি। মিডিয়ার আলো কীভাবে কেড়ে নিতে হয় তা সে ভালো রকমই জানে। যে কোনও অনুষ্ঠানেই ক্যামেরার ফোকাস থাকে তার দিকে। তার বয়স কিন্তু মাত্র তিন। কিন্তু তাতে কী? এর মধ্যেই সেলিব্রিটি সে।
কথা বলছি রাজ-শুভশ্রী পুত্র ইউভান চক্রবর্তীর।রাজ-শুভশ্রী দুজনই কিন্তু ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয়। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেই ফুটে ওঠে সন্তানের সঙ্গে কাটানো একাধিক বিশেষ মুহূর্ত। তবে এবার পদন্নোতি হয়েছে ইউভানের। বড় দাদা হয়েছে সে। আজ রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে তাদের কন্যা সন্তান।
Our home has been blessed with a sweet little bundle of Love. We’re extremely overjoyed! Seeking only love & blessings for our little princess.
— Raj chakrabarty (@iamrajchoco) November 30, 2023
আজ থেকে তিন বছর আগে করোনার তীব্র প্রকোপের সময় অভিনেত্রী মাতৃত্বের আস্বাদ পান এই অভিনেত্রী। রাজ-শুভশ্রীর সংসার আলো করে এসেছিল তাদের ছেলে ইউভান।আর এবার তাদের জীবনে এলো আরও একটি সুখবর। চক্রবর্তী পরিবারে এলো আরও এক খুদে সদস্য। শুভশ্রী চেয়েছিলেন এবার যেন তার কোল আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আর তাই হয়েছে।
আরও পড়ুনঃ দুর্জয় অনিশার অতীত গুপ্তজিকে জানিয়ে দিল রানী! অনিশা পিংকির সব চক্রান্ত ভেস্তে দিল সে!
রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে লক্ষ্মী! নামটাও কিন্তু দাদার নামের সঙ্গে মিলিয়েই রাখা। ইয়ালিনি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, ‘তোমায় পেয়ে আমরা ধন্য। আমাদের জীবনে একজন ফুটফুটে পরী এসেছে। ভাগ্য করে কন্যা সন্তান এসেছে আমাদের জীবনে। এবং আমাদের মেয়ের নাম ইয়ালিনি। আমাদের জীবনে তোমায় স্বাগত ইয়ালিনি।’





